উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক পথপ্রদর্শন! পড়ুয়াদের সুবিধার্থে শুরু হচ্ছে APAI-WB Pre Counselling & Education Fair 2026

Published on:

Published on:

Detailed information about APAI-WB Pre Counselling & Education Fair 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ায় বর্তমান সময়ে বিপুল পড়ুয়া উচ্চশিক্ষার আঙিনায় পদার্পণ করতে প্রস্তুত। প্রত্যেক পড়ুয়ার কাছেই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সঠিক কেরিয়ার বিকল্পকে বেছে নেওয়ার মাধ্যমে উচ্চশিক্ষার সফর শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। এমতাবস্থায়, বহু পড়ুয়া এক্ষেত্রে বুঝতে পারেন না তাঁদের জন্য কেরিয়ারের কোন পথটি বেছে নেওয়া উচিত। তাঁদের সুবিধার্থে শুরু হতে চলেছে APAI-WB Pre Counselling & Education Fair 2026।

শুরু হতে চলেছে APAI-WB Pre Counselling & Education Fair 2026:

মূলত, অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস ওয়েস্ট বেঙ্গল তথা APAI-র ব্যবস্থাপনায় শুরু হচ্ছে এই মেগা এডুকেশন ফেয়ার। যেটি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সম্পন্ন হবে আগামী ৩ এবং ৪ জুলাই। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে এই এডুকেশন ফেয়ার। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই মহতী কর্মযজ্ঞের সঙ্গে শামিল রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতর থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি।

Detailed information about APAI-WB Pre Counselling & Education Fair 2026.

জানিয়ে রাখি যে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফার্মেসি, ম্যানেজমেন্ট এবং অ্যাপ্লায়েড সায়েন্সের বিভিন্ন দিগন্ত পড়ুয়াদের সামনে উন্মোচিত হবে এই এডুকেশন ফেয়ারে। যেখানে, বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত ধারণাও উপস্থাপিত করা হবে পড়ুয়াদের উদ্দেশ্যে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই এডুকেশন ফেয়ারে অংশগ্রহণ করবে APAI-র ৫৫ টিরও বেশি সদস্য শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে JIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটস এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানগুলিও রয়েছে।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20-তেই ডেবিউ? বৈভব সূর্যবংশীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শুরু জল্পনা

এর পাশাপাশি, এই এডুকেশন ফেয়ারে যে কোর্সগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সেগুলির প্রত্যেকটিই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন থেকে অনুমোদনপ্রাপ্ত। APAI-র সদস্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জয়েন্টের মাধ্যমে প্রাপ্ত র‍্যাঙ্কের ওপর ভিত্তি করে কাউন্সেলিংও সম্ভব। এছাড়াও, পড়ুয়াদের সুবিধার্থে সুলভ মূল্যে টিউশন ফি থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ এবং সরকারি সহায়তার বিষয়েও সাহায্য করা হয়।

আরও পড়ুন: 8,550 mAh-এর শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল Redmi K90 Ultra, চমকে দেবে স্পেসিফিকেশন, কত দাম?

তাই, যে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আর্কিটেকচার ও ফার্মেসির মতো ক্ষেত্রে উচ্চ শিক্ষার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য APAI-WB Pre Counselling & Education Fair 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেখানে তাঁরা বিশেষজ্ঞদের কাছ থেকে সঠিক পরামর্শ পাওয়ার পাশাপাশি কোর্সগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পর্কেও তারা ধারণা পাবেন। আর এইভাবেই বিগত বছরগুলিতে হাজার হাজার পড়ুয়াকে প্রত্যক্ষভাবে সাহায্য করে আসছে APAI।