পূজারার বদলি পেয়ে গেলো ভারত! শ্রীলঙ্কা সফর থেকেই গম্ভীরের হাতে আসছে নতুন অস্ত্র

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী ১৫ই আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) টেস্ট সিরিজ অভিযান আরম্ভ করবে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজে নামার আগে আপাতত একটি শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। সেই ম্যাচে প্রথম দিনে ৮ উইকেট খুঁইয়ে ৩৬৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় শ্রীলঙ্কার দলটি। জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে যাওয়া ভারতীয় দলকে উদ্ধার করে দেবদত্ত পাডিকলের (Devdutt Padikkal) ব্যাট।

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ রেকর্ড সত্ত্বেও ভারতের টেস্ট দলে সুযোগ পাচ্ছিলেন না দেবদত্ত। কিন্তু লড়াই থামাননি তিনি। ফলস্বরূপ শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে সুযোগ হয় তার। এরপর তিনি ব্যাট হাতে প্রস্তুতি ম্যাচে নেমে অসাধারণ শতরান করলেন। যশস্বী জয়সওয়াল, রিশভ পন্থের মতো অভিজ্ঞ তারকারা প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেও এক প্রান্ত সামলে দ্রুত রান তুলে ১২৩ বলে শতরান সম্পূৰ্ণ করেন দেবদত্ত।

তার পাশাপাশি জাদেজা (৬৩*) ও লোকেশ রাহুলও (৪০) ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। শেষদিকে ব্যাটিং করতে নেমে আগ্রাসী খেলে ১৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন ফাস্ট বোলার গুরনুর ব্রার। তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে দেবদত্তর ব্যাটিং। দিনের শেষে ১৪২ রান করে অপরাজিত রয়েছেন তিনিও। খুব গুরুত্বপূর্ণ সময়ে এই শতরান করে ভারতের মূল টেস্ট দলে সুযোগ পাওয়ার জোড়ালো দাবি তুললেন তিনি।

আরও পড়ুন: বল হাতে উইকেট, ব্যাট হাতে রানের পর গম্ভীরকে হাসিয়েও দেখালেন জাদেজা! স্বস্তিতে ভারতীয় দল

চোটের কারণে এই শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গিয়েছেন সাই সুদর্শন। সেই সুযোগ কাজে লাগিয়ে মূল দলে জায়গা পেয়ে একটা ভালো ইনিংস এখন বদলে দিতে পারে দেবদত্তর কেরিয়ার। চেতেশ্বর পূজারার পর থেকে ভারতীয় দলে তিন নম্বর পজিশনে নিজের জায়গা পাকা করতে পারেননি কেউ। ফলস্বরূপ সাম্প্রতিক অতীতে একাধিক ব্যাটারকে ওই পজিশনে নিয়মিত করে তোলার বিফল চেষ্টা করে গিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই অভাব পূরণ করার একটা উপায় হতে পারেন কর্ণাটকের এই বাঁ-হাতি ব্যাটার।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের সকালে ক্রিকেটে নতুন ইতিহাস গড়বে শুভমান গিলের ভারত! আগেই হুঙ্কার ছাড়লেন গম্ভীর

ঘরোয়া ক্রিকেটে পাডিকলের রেকর্ড অসাধারণ। তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৪.৩৫ গড়ে ৩৯০৩ রান করেছেন। এছাড়া লিস্ট এ ক্রিকেটে ৮২.২৩ গড়ে তার রানসংখ্যা ২৭৯৬। টি-টোয়েন্টি ফরম্যাটেও নিজের যোগ্যতা আইপিএলের মঞ্চে একাধিকবার প্ৰমাণ করেছেন তিনি। ভবিষ্যতে সব ফরম্যাটের তারকা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে তার মধ্যে।