বাংলা হান্ট ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মাত্র কয়েকবছর আগেই আত্মপ্রকাশ করেছিল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। শুধু তাই নয়, আত্মপ্রকাশের চার বছরের মধ্যেই দেশের ফুটবল (Football) মানচিত্রে নিজের জায়গা তৈরি করেছিল এই ক্লাব। তবে, ফুটবলের ক্ষেত্রে ভারতের অন্যতম সেরা লিগ ISL (Indian Super League)-এ জায়গা করে নেওয়া এই ক্লাবের সফর এখন শেষের পথে।
তৃণমূলের ভরাডুবির পর চরম দুর্গতি Diamond Harbour FC-র!
জানিয়ে রাখি যে, সব আশঙ্কাকে সত্যি করেই কার্যত মুছে যেতে চলেছে ডায়মন্ড হারবার এফসির নাম। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, যোগ্যতায় সুযোগ পেয়েও শুধুমাত্র পার্টিসিপেশন ফি দিতে না পারার কারণে এবার ISL-এ খেলতে পারছে না এই ক্লাব। এমতাবস্থায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসিকে ছাড়াই সম্পূর্ণ হতে চলেছে এবারের ISL।
উল্লেখ্য যে, ইতিমধ্যেই ফেডারেশনের তরফে গত বুধবার রাতে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, এবারের ISL সম্পন্ন হবে ১৩ টি দল নিয়ে। পাশাপাশি, পার্টিসিপেশন ফি জমা দেওয়ার ক্ষেত্রেও বুধবার দুপুর পর্যন্ত সময় ছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ISL-এ অংশগ্রহণ করার ক্ষেত্রে সেই পার্টিসিপেশন ফি জমা দিতে পারেনি ডায়মন্ড হারবার এফসি। তাই, কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে যে, ISL থেকে যে দলটি বাদ চলে যাচ্ছে, সেটি হল ডায়মন্ড হারবার এফসি।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয়! WTC পয়েন্টস টেবিলে কতটা উন্নতি টিম ইন্ডিয়ার?
রয়েছে দুর্নীতির অভিযোগ: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ডায়মন্ড হারবার এফসিকে ঘিরে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই এই ক্লাবের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ইন্দ্রনীল খাঁ। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, তাঁর কাছে এই ক্লাবের মাধ্যমে টাকা তোলা ও ম্যাচ ফিক্সিংয়ের মতো চাঞ্চল্যকর অভিযোগ এসেছে। ক্রীড়ামন্ত্রী আরও জানান, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্লাবটিকে নিয়ে এমন গুরুতর অভিযোগ সামনে এসেছে। ইমেইলের মাধ্যমেও বহু অভিযোগ এসেছে।’ এমতাবস্থায়, সবকিছুই খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: চলতি বছরে ৩ বার! সেপ্টেম্বর থেকেই ফের গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত Hyundai-র
মূলত, বাংলায় সরকার পরিবর্তনের পরেই ডায়মন্ড হারবার এফসির ভাগ্যও ঘুরে গিয়েছে। এক সময়ে উল্কার গতিতে উত্থান হওয়া এই ক্লাব এখন অর্থাভাবের সম্মুখীন হয়েছে। যার ফলে, ISL-এর পার্টিসিপেশন ফি’র প্রথম কিস্তির জন্য নির্ধারিত ৫৫ লক্ষ টাকাও জমা দিতে পারেনি এই ক্লাব। এমতাবস্থায়, ডায়মন্ড হারবার এফসির ভবিষ্যৎ এখন যে কার্যত অনিশ্চিত তা আর বলার অপেক্ষা রাখে না।













