বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার পশ্চিমবঙ্গ আবাস যোজনার (Bangla Awas Yojana) দ্বিতীয় কিস্তি বণ্টন করেছে রাজ্য সরকার। নবান্ন সভাঘর থেকে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর এই প্রকল্প নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি জানান, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে আবাস যোজনার অনুমোদিত বাড়িগুলির নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ডিসেম্বরে কেন্দ্রের থেকে মিলতে পারে বড় অঙ্কের টাকা | (Dilip Ghosh)
শুক্রবার পঞ্চায়েতমন্ত্রী জানান, এর আগে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় প্রায় ১০ লক্ষ ২০ হাজার উপভোক্তাকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল। এবার আরও প্রায় ৭ লক্ষ উপভোক্তাকে ৬০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তবে কিছু উপভোক্তার নাম ও তথ্যে অসঙ্গতি থাকায় তাঁদের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

দিলীপ জানান, আগামী মার্চের মধ্যে আবাস যোজনার অনুমোদিত বাড়িগুলির নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। উপভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, দ্বিতীয় কিস্তি পাওয়ার পর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় শ্রমিকের বন্দোবস্ত করতে হবে।
আরও পড়ুনঃ ফের বাড়ছে ৩ শতাংশ DA, রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা আবারও বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের
পাশাপাশি পঞ্চায়েতমন্ত্রী বলেন, আবাস যোজনার নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্তির জন্য রাজ্যে প্রায় ৫৪ লক্ষ ৫৮ হাজার বাড়ির সমীক্ষা করা হয়েছে। ইতিমধ্যেই এর মধ্যে প্রায় ৫০ লক্ষ বাড়ির ম্যাপিং ও স্ক্রুটিনি সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে এই প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে বড় অঙ্কের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এছাড়া এদিন দিলীপ জানান, আবাস যোজনার সঙ্গে ভিবি জি রাম জি প্রকল্প যুক্ত করতে চাইছে রাজ্য সরকার। আবাস যোজনার উপভোক্তারা যাতে বাড়ি তৈরির জন্য পর্যাপ্ত শ্রমিক পান সেই কারণে এই উদ্যোগ। এই নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা হয়েছে। এটি বাস্তবায়িত হলে উপভোক্তারা বাড়ি তৈরির জন্য অতিরিক্ত শ্রমিকের মজুরি বাবদ টাকা পেতে পারেন।
তৃণমূল আমলে প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পর সংশ্লিষ্ট উপভোক্তাদের তথ্য যাচাই করে ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। গতকাল আরও প্রায় ৭ লক্ষ যোগ্য উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। এবার আবাস যোজনার বাড়ির কাজ শেষ করার সময়সীমা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।












