বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যসভা নির্বাচন ঘিরে রাজ্যের রাজনীতি ফের উত্তপ্ত। চারটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করে বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিজেপি (BJP) কবে তাদের প্রার্থী ঘোষণা করবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। সেই প্রশ্নের মুখে পড়েই শনিবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
তৃণমূলের চার প্রার্থী কারা?
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যসভার চারটি আসনের জন্য মনোনীত করেছে বাবুল সুপ্রিয় (Babul Supriyo), কোয়েল মল্লিক (Koel Mallick), প্রাক্তন ডিজিপি রাজীব কুমার (Rajeev Kumar) এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) কে। পশ্চিমবঙ্গ থেকে মোট পাঁচটি আসন ফাঁকা রয়েছে। বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনেই তৃণমূলের জয় কার্যত নিশ্চিত। বাকি একটি আসনে প্রার্থী দেওয়ার কথা বিজেপির। তবে বিধায়ক সংখ্যা অনুযায়ী, বিজেপির পক্ষে একটি আসনেই জয় সম্ভব।
বিজেপির (BJP) প্রার্থী তালিকা নিয়ে কী বললেন দিলীপ?
শনিবার ইকো পার্কে মর্নিং ওয়াকের পর দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রশ্ন করা হয়, বিজেপির (BJP) প্রার্থী কবে ঘোষণা হবে? উত্তরে তিনি বলেন, “হয়ে যাবে, সব প্রসেসিং-এর মধ্যে আছে। নির্বাচনের আগেই ঘোষণা হবে।”তবে কে প্রার্থী হবেন, সেই প্রশ্নে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
রাজীব কুমার কে নিয়ে কটাক্ষ দিলীপের
তৃণমূলের প্রার্থী তালিকায় প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের নাম থাকায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) কটাক্ষ করে বলেন, “যে একুশে জুলাই তৃণমূল পালন করে, সেই শহিদ দিবসে যারা গুলি চালিয়েছেন, তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ করেছেন, মন্ত্রী করেছেন। আর রাজীব কুমার তো ওঁকে এত বছর সঙ্গ দিয়েছেন। সমস্ত ভাল-মন্দতে সঙ্গে ছিলেন। তাঁকে তো পুরস্কার দেওয়া উচিত। তাই দিচ্ছেন।”
মানেকা গুরুস্বামী প্রসঙ্গে কী বললেন?
সুপ্রিম কোর্টের আইনজীবী মানেকা গুরুস্বামীকে প্রার্থী করাও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ নিয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য, “ঠিক আছে। রাজ্যসভায় যাকে খুশি পাঠাতে পারেন। পাঠিয়েওছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য রাজ্যের লোককে আগেও পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ এতদিন বোঝা বইছেন, এবার নামিয়ে দেবেন ইলেকশনে।”

আরও পড়ুনঃ SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! কোথায় কত নাম বাদ পড়ল? জানুন…
বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে পাঁচটি আসন ফাঁকা। বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত বলেই রাজনৈতিক মহলের ধারণা। তৃণমূলের মনোনীত চারজন প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া এখন কার্যত সময়ের অপেক্ষা। বিজেপির (BJP) প্রার্থী ঘোষণা হলেই এই নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হয়ে যাবে।












