কমবে শিক্ষক-শিক্ষিকাদের চাপ! স্কুল পড়ুয়াদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা, বড় সিদ্ধান্ত রাজ্যের

Published on:

Published on:

Dipak Barman announced biometric attendance to start soon for school students
Follow

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল পড়ুয়াদের হাজিরা পদ্ধতিতে আসছে বড়সড় পরিবর্তন। আর হাজিরা খাতার মাধ্যমে উপস্থিতি নয়, এবার বায়োমেট্রিক অ্যাটেনডেন্স (Biometric Attendance) চালু করতে চলেছে রাজ্য সরকার। রবিবার এমনই ঘোষণা করেন রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন (Dipak Barman)।

স্কুল পড়ুয়াদের জন্য বায়োমেট্রিক হাজিরা | (Biometric Attendance)

রবিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের ১১ তম জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই তিনি ঘোষণা করেন, স্কুল পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি শুরু করা হবে। এতে শিক্ষক-শিক্ষিকাদের চাপও খানিকটা কমবে।

আরও পড়ুনঃ NSC, PPF থেকে SSY! পোস্ট অফিসের কোন স্কিমে কত রিটার্ন পাওয়া যায়? রইল সম্পূর্ণ তালিকা

দীপক বলেন, “এই হাজিরা ব্যবস্থা চালু হলে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের উপর থেকে চাপ কমবে। ছাত্রছাত্রীদের প্রথম থেকেই জানিয়ে দেওয়া হবে, উপস্থিতি কম থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।“

রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী এদিন নিয়োগ নিয়েও বড় আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, প্রত্যেকটি বিদ্যালয়ে যথাসময়ে নিয়োগ করা হবে। বাংলার ১ হাজার স্কুলে তৈরি করা হবে অত্যাধুনিক ল্যাব। সেই জন্য বিদ্যালয় পিছু ২০ লাখ টাকা করে বরাদ্দ করা হচ্ছে।

Biometric attendance for school students

এছাড়া দীপক এদিন জানান, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে নূন্যতম তিন জন করে শিক্ষক রাখা হবে। এর পাশাপাশি আপার প্রাইমারি বিদ্যালয় ও হাইস্কুলগুলিকে এক করে দেওয়া যায় কিনা সেই নিয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।

তৃণমূল সরকারের আমলে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে নানা সময় নানা অভিযোগ সামনে আসত। মাঝেমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে আসত সরকারি স্কুলের বেহাল অবস্থার কথা। পালাবদলের পর সেদিকে বিশেষ গুরুত্ব দিয়েছে নতুন রাজ্য সরকার। ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে একাধিক তাৎপর্যপূর্ণ ঘোষণা হয়েছে। এদিন আরও একাধিক ঘোষণা করলেন রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন।