বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়, তিন দিনেই ২০০ কোটি ছুঁইছুঁই, লম্বা উইকেন্ডে দর্শকদের ঢল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ফের বক্স অফিসের দৌড়ে বলিউড। তিন দিন আগেই মুক্তি পাওয়া ‘দৃশ্যম ৩’ (Drishyam 3) কার্যত ঝড় তুলে দিয়েছে দর্শক মহলে। গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে এই ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজির শেষ পার্ট। আর মুক্তির পর তৃতীয় দিনেই ২০০ কোটি ছুঁতে চলেছে ছবিটি। ইতিমধ্যেই ১৭৬.৫ কোটির ব্যবসা করে ফেলেছে দৃশ্যম ৩।

কত দিয়ে ওপেনিং দৃশ্যম ৩-র (Drishyam 3)

মুক্তির দিন অর্থাৎ শুক্রবার রেকর্ড ওপেনিং হয় দৃশ্যম ৩-র। ৬২ কোটি টাকার নেট কালেকশন করে ওপেনিং ডের তালিকায় ৪ নম্বরে জায়গা করে ছবিটি। দ্বিতীয় দিনে সামান্য কমে কালেকশন হয় ৫৩.৫০ কোটি টাকা। দুদিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যায় ছবিটি।

Drishyam 3 collection in box office

কত আয় করেছে: তৃতীয় দিন অর্থাৎ রবিবার সকাল থেকেই দর্শকদের ভিড় ছিল প্রেক্ষাগৃহে উপচে পড়া। রাত ১০ টার মধ্যেই সিনেমাটির আয় (Drishyam 3) পৌঁছায় ১৭৬.৫ কোটি টাকার কাছাকাছি। মাত্র এক সপ্তাহের আয়েই বেশ কিছু সুপারহিট ছবির লাইফটাইম কালেকশনকে পেছনে ফেলে দিয়েছে দৃশ্যম ৩।

আরও পড়ুন : রাশিয়া কেন ভারতের এত কাছের? পশ্চিমের সমালোচনার মাঝেই মস্কো নিয়ে সাফ বার্তা জয়শঙ্করের

বড় ছবিকে টপকে গিয়েছে: ধুরন্ধর ২, জওয়ান, পাঠান এর মতো বড় ছবির উইকেন্ড রেকর্ডকে ছুঁতে না পারলেও ওয়ারকে টপকে গিয়েছে অজয় দেবগনের ছবি। এবার সামনে চ্যালেঞ্জ রয়েছে অ্যানিম্যাল, স্ত্রী ২ এর মতো ছবি।

আরও পড়ুন : বড়া ভাজলেই নেতিয়ে যায়? মাছের ডিমে মেশান ‘এই’ উপকরণ, ঘন্টার পর ঘন্টা থাকবে মুচমুচে

প্রসঙ্গত, দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির এটি তৃতীয় তথা শেষ ছবি। আগের কাস্টই রয়েছে এই ছবিতেও। তবে নতুন যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ।