লা হান্ট ডেস্ক: দেখতে দেখতে নতুন বছর ১৪৩৩ পড়ে গেল। নতুন বছর শুরু হলে প্রত্যেকটি বাঙালির মনে সব থেকে বড় কৌতুহল জাগে কতদিন ধরে হবে শ্রেষ্ঠ উৎসব বাঙালির দুর্গাপুজো (Durga puja 2026)। কারণ এই দুর্গাপুজো নিয়ে নানা ধরনের পরিকল্পনা আগের থেকে করে থাকে প্রত্যেকেই। আর তার ওপর চলতে বছরে দুর্গাপুজোর সত্যি বিশেষ। কারন এই বছরের দুর্গা পুজোয় চলবে টানা ৬ দিন ধরে। দেখে নিন সময়সূচি গুলি।
তিথির পরিবর্তনে চলতি বছল ৬ দিনের দুর্গাপুজো, রইল দিনক্ষণ (Durga puja 2026)
বাংলার ঘরে ঘরে পহেলা বৈশাখ মানে চলে আসে নতুন পঞ্জিকা। মূলত এই সময় দুই ধরনের পঞ্জিকা পাওয়া যায়। প্রথমত সূর্যসিদ্ধান্ত প্রাচীন পঞ্জিকা। ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। তবে নিয়ম অনুসারে এই দুটি পঞ্জিকা দেখেই তিথি ও পূজন নির্ঘণ্ট করা হয় (Durga puja 2026)। জেনে নিন চলতে বছরের দুর্গা পুজোর দিনক্ষন (Durga puja 2026)।

আরও পড়ুন: তেলের দামে পরিবর্তন, আজ আপনার শহরে পেট্রোল-ডিজেল কত টাকা হয়েছে
জানা যাচ্ছে, ১৪৩৩ সালের শরৎকালীন দুর্গাপুজো শুরু হবে ১৬ অক্টোবর (২৮ আশ্বিন, শুক্রবার) শেষ হবে ২১ অক্টোবর (৪ কার্তিক, বুধবার) দশমীর মাধ্যমে। অর্থাৎ সাধারণত ষষ্ঠী থেকে দশমী, এই পাঁচ দিনেই দুর্গাপুজো সীমাবদ্ধ থাকে। কিন্তু এবছর তিথির বিশেষ অবস্থানের কারণে সময়সূচিতে কিছু পরিবর্তন এসেছে।
কারণ, একই তিথি দুই দিনে পড়ায় পুজোর পর্ব একদিন বাড়ছে। এর ফলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পাশাপাশি একটি অতিরিক্ত দিন যুক্ত হয়ে পুজো হয়ে উঠছে ছয় দিনের উৎসব। তাছাড়া প্রাচীন পঞ্জিকা অনুযায়ী, সপ্তমী তিথি দু’দিন ধরে বিস্তৃত।
তবে মহাষ্টমীর পুজোর সময় কিছুটা সংক্ষিপ্ত। এছাড়াও প্রাচীন পঞ্জিকা অনুযায়ী, সূর্যোদয়ের পর অষ্টমীর জন্য বরাদ্দ সময় খুবই কম। তাছাড়া সকাল ৭:২৬ মিনিট থেকে সন্ধি পুজো চলবে প্রায় ৮:১৪ মিনিট পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে, এই স্বল্প সময়ের কারণে প্রচলিত ভোগের আয়োজন কিছুটা সীমিত হতে পারে (Durga puja 2026)।












