Durga Puja 2026 Live Updates

অন্নপূর্ণা যোজনার টাকায় মা দুর্গার পুজো! অভিনব উদ্যোগ বাজিতপুর গ্রামের মহিলাদের

Published on:

Published on:

Durga Puja with Annapurna Yojana money in Bajitpur village
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় চালু হওয়া এই প্রকল্পে দ্বিগুণ ভাতা পাওয়া যাচ্ছে। এবার সেই টাকা দিয়েই দুর্গাপুজোর (Durga Puja 2026) আয়োজন করলেন হুগলির তারকেশ্বরের বাজিতপুর গ্রামের মহিলারা। ঢাক বাজিয়ে উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সন্তু পান।

অন্নপূর্ণা যোজনার টাকায় দুর্গাপুজো | (Annapurna Yojana)

এই বছর অন্নপূর্ণা যোজনার টাকায় রাজ্যের অনেক জায়গায় দুর্গাপুজো হচ্ছে। জেলায় জেলায় দেখা যাচ্ছে এক ছবি। সেই তালিকায় বাজিতপুর গ্রামেরও নাম আছে। স্থানীয় মহিলাদের এই উদ্যোগে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। নতুন পুজো ঘিরে সকলের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।

আরও পড়ুনঃ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠতেই অ্যাকশন! একসঙ্গে ৩ নেতাকে বহিষ্কার করল জেলা বিজেপি

তারকেশ্বরের বিধায়ক সন্তু পান পুজোর ঢাক বাজিয়ে উদ্বোধন করেছেন। তিনি বলেন, বাংলায় রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। সেই কারণে এবার পুজোর পরিমাণ অনেক বেড়েছে। অন্নপূর্ণা যোজনার অনুদান দিয়ে এই পুজোর আয়োজন করছেন গ্রামের মহিলারা। এমন এক উদ্যোগে সবাই খুশি। রাজ্য সরকারের তরফ থেকে এই পুজোর পাশে দাঁড়ানো হয়েছে। আগামী বছর আরও বড় করে পুজো হবে।

একই কথা জানিয়েছেন বাজিতপুর গ্রামের দুর্গাপুজোর উদ্যোক্তা চৈতালি পালও। তিনি জানান, বাবা তারকনাথের কাছে একটি মানত করেছিলেন। বলেছিলেন, বাংলায় যখন বিজেপি সরকার আসবে, তখন গ্রামে দুর্গাপুজো করব। সেই কারণে অন্নপূর্ণা যোজনার টাকা দুর্গাপুজো করছি। প্রথম বছর ছোট করে পুজো করছি। তবে পরের বছর আরও বড় করে পুজো আয়োজনের পরিকল্পনা আছে।

annapurna yojana(105)

অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। সেই অর্থ দিয়ে অনেক জায়গাতেই দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। তারকেশ্বরের বাজিতপুর গ্রামেও উমার আরাধনায় মেতেছেন স্থানীয়রা। মহিলাদের এই উদ্যোগে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ।