প্রকাশিত হলো ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের সূচি! ফাইনালের আগে মুখোমুখি হচ্ছে না ইস্টবেঙ্গল ও মোহনবাগান

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মহামেডান গ্রূপপর্ব থেকে ছিটকে গেলেও বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan) চলতি ডুরান্ড কাপে (Durand Cup) দাপট দেখিয়েই নক-আউট পর্যায়ে পৌঁছেছে। এবার কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা করেছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। আর সেই সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচের আগে ফের একবার সাক্ষাৎ হওয়ার সম্ভবনা কম দুই প্রধানের।

গ্রূপে ইতিমধ্যেই একে অপরের মুখোমুখি হয়েছিল লাল হলুদ ও সবুজ মেরুণ শিবির। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই কলকাতা ডার্বি জিতে নেয় পানাগিওটিস ডিলেমপেরিসের দল। প্রথম চেষ্টা করেও হেরে মাঠ ছাড়তে হয় আন্তোনিও লোপেজ হাবাসের ইস্টবেঙ্গলকে। কিন্তু গ্রূপের বাকি দুটি ম্যাচে বড় ব্যবধানে জিতে সেরা দুই দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে জায়গা করে নিয়ে নক-আউটের টিকিট পেয়েছিল আনোয়ার, বিষ্ণুরা।

আরও পড়ুন: দেশের পতাকার মান রাখলো ইস্টবেঙ্গল! কুয়েতের ক্লাবকে টেক্কা দিয়ে ACL 2-এর যোগ্যতা অর্জন লাল-হলুদ শিবিরের

মোহনবাগান ডার্বি জয়ের পরের দুটি ম্যাচে আরও বেশি দাপট দেখায়। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে তারা করে ৮টি গোল। এরপর সিআইএসএফ প্রটেক্টর্সদের বিরুদ্ধে ৬-০ ফলে জয় পায় তারা। গ্রূপের তিন ম্যাচ মিলিয়ে তারা মোট ১৫ গোল করে দাপটের সাথে গ্রূপ চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে যথেষ্ট প্রস্তুতির অভাবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে নেমে হারতে হয়েছিল হাবাসের ছেলেদের। কিন্তু পরের দুটি ম্যাচ দাপটের সাথে জিতে নেয় ১৬ বার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলটি। প্রটেক্টর্সদের বিরুদ্ধে তারা জয় পান ৮-০ ফলে। সাউথ ইউনাইটেডকে তারা হারায় ৫ গোলের ব্যবধানে।

নক-আউটে সাম্প্রতিককালে অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে দিয়ে এগোতে থাকা জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। গ্রূপের শেষ ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ৬-০ ফলে হারিয়েছে আইএসএল থেকে নাম তুলে নেওয়া দলটি। সেই ম্যাচে জিতলে শিলং লাজং বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে মোহনবাগান। ১৭ই আগস্ট, সোমবার, বিকেল ৪ টে থেকে এই ম্যাচ আরম্ভ হবে।

আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

অপরদিকে ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ সেনাবাহিনী। তাদের টেক্কা দিতে পারলে সেমিতে দিল্লি এফসি ও রায়েংদাই ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে লাল হলুদ শিবির। তার আগে কুয়েতের ক্লাবকে টেক্কা দিয়ে এসিএল ২-এর মূলপর্বের যোগ্যতা অর্জন করে চনমনে মেজাজে হাবাসের ছেলেরা।