বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আপাতত কুয়েতের প্রতিপক্ষকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর যোগ্যতাঅর্জনের আনন্দে মেতে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ভক্তরা। কিন্তু কলকাতা লিগের (CFL 2026) ম্যাচে তাদের সেই আনন্দে কিছুটা ছেদ টানলো ভবানীপুর (Bhawanipore Football Club)। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছ থেকে দুটি পয়েন্ট ছিনিয়ে নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখলো রঞ্জন চৌধুরীর দল।
কলকাতা লিগে এইদিন ইস্টবেঙ্গলের সাথে ১-১ ম্যাচ ড্র করলো ভবানীপুর। প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার শ্যামল বেসরার গোলে লিড নিয়েছিল লিগ লিডার্সরা। কিন্তু পিছিয়ে গিয়েও দমে যায়নি বিনো জর্জের দল এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় লাল হলুদ সমতায় ফেরে আননথুর গোলে! এরপর দুই দলই চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি।

এদিন ইস্টবেঙ্গল আটকে গেলো তাদেরই দুই প্রাক্তনীর কাছে। পর্যাপ্ত সুযোগ না পাওয়ার আক্ষেপ নিয়ে ক্লাব ছেড়েছিলেন ফরোয়ার্ড শ্যামল বেসরা ও গোলরক্ষক আদিত্য পাত্র। এদিন ইস্টবেঙ্গলকে রুখে দেওয়ার ব্যাপারে দুজনের ভূমিকাই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্যামল গোল করেন, আর একাধিক সেভ করে ভবানীপুরের পতন রোধ করেন আদিত্য।
আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের
এই ভবানীপুরের কাছেই গত শুক্রবারের ম্যাচে আটকে হেরেছিল মোহনবাগান। তাদের সেই জয় যে অঘটন ছিল না তা আজ আবার প্রমাণিত হল। পরপর দুই প্রধানকে রুখে দিয়ে যেন লিগের দৌড়ে অঘটনের বার্তা দিলো ভবানীপুর। তবে ভবানীপুর কোচ অবশ্য এই ফলাফলকে অঘটন মানতে নারাজ। বরং ইস্টবেঙ্গলেই তাদের হাত থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেন রঞ্জন চৌধুরী।
আরও পড়ুন: বাবার মৃত্যুতে শোকাহত মেসি দিলেন ফুটবল ছাড়ার ইঙ্গিত! পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
এইমুহূর্তে লিগ টেবিলে প্রথম দুই স্থানে আছে ভবানীপুর ও ইস্টবেঙ্গল। এক ম্যাচ কম খেলে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট ইস্টবেঙ্গলের। ৭ ম্যাচ খেলে আপাতত ১৭ পয়েন্ট রয়েছে ভবানীপুরের ঝুলিতে। পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে নিজেদের ওপর চাপ বাড়াচ্ছে লাল হলুদ শিবির। উল্টোদিকে টানা ৬ ম্যাচ অপরাজিত ভবানীপুর অত্যন্ত ভালো জায়গায় রয়েছে লিগ জিতে ইস্টবেঙ্গলের সিএফএল জয়ের হ্যাটট্রিক আটকানোর ব্যাপারে।













