বাংলাহান্ট ডেস্ক : গরম কেটে হাওয়ায় ঠাণ্ডা ঠাণ্ডা ভাব। এই মরশুম বদলের সময় চট করে ঠাণ্ডা লেগে যাওয়া স্বাভাবিক। সিজন চেঞ্জের সময় অনেক বাড়িতে শুরু হয়ে গিয়েছে সর্দিকাশি। এই সময় ঠাণ্ডা গরম লেগে অসুস্থ হয়ে পড়ে বাড়ির বাচ্চারা। মুখে চলে যায় রুচি। ফলে কোনও খাবারই যেন মুখে রোচে না। বাইরের তেল মশলার খাবার (Recipe) না খেয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন এমন এক পদ যা এক নিমেষে মুখে রুচি ফিরিয়ে আনবে।
কাঁচকলার খোসা ভর্তার রেসিপি (Recipe)
সর্দিকাশিতে ঝাল ঝাল মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে। মুখের রুচি ফেরাতে ভর্তার জবাব নেই। মুখরোচক কিছু খেতে মন চাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচকলার খোসা ভর্তা। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি-

কাঁচকলার খোসা ভর্তার উপকরণ:
কাঁচকলার খোসা কাটা
রসুন
কাঁচালঙ্কা
কালোজিরে
শুকনো লঙ্কা
সর্ষের তেল
আরও পড়ুন : ইন্টারনেট ব্যবহারে সবথেকে এগিয়ে Jio-র গ্রাহকরা! প্রতিদিন কী পরিমাণ ডেটা ব্যবহার করছেন ভারতীয়রা?
কাঁচকলার খোসা ভর্তার প্রণালী: কাঁচকলার খোসা গুলি প্রথমে কেটে ধুয়ে সেদ্ধ করে নিন। এবার কাঁচকলার খোসা, রসুন, কাঁচালঙ্কা একসঙ্গে বাটতে হবে। শিলনোড়ায় বাটলে স্বাদ (Recipe) সবথেকে ভালো হয়। হাতে সময় কম থাকলে মিক্সিতে বেটে ফেলুন।
আরও পড়ুন : রসুন ধনেপাতার সস দিয়ে বিদেশি চিংড়ি, স্বাদ বদলাতে এভাবে রাঁধুন গার্লিক কোরিয়েন্ডার প্রন
এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কালোজিরে আর শুকনো লঙ্কা ফোরন দিতে হবে। গন্ধ বেরোলে দিয়ে দিন খোসা বাটা। এবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। জল বেরিয়ে শুকনো হয়ে এলে স্বাদমতো নুন চিনি দিন। সবশেষে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন কাঁচকলার খোসা ভর্তা।












