দুধ জ্বালের ঝামেলা ছাড়াই তুলতুলে নরম রসমালাই, কীভাবে বানাবেন বাড়িতে, রইল সহজ রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মিষ্টি প্রেমী বাঙালির সংখ্যা প্রচুর। রসগোল্লা, পান্তুয়া, মিষ্টি দই, ল্যাংচা- বাঙালির মিষ্টির তালিকা ফুরোনোর নয়। বিভিন্ন উৎসব পার্বণে তো বটেই, প্রায় প্রতিদিনই ভিড় লেগে থাকে মিষ্টির (Recipe) দোকানে। শহর থেকে জেলা, মিষ্টির ইতিহাসে এমন অনেক নামই রয়েছে যা বর্তমান প্রজন্মের কাছেও জনপ্রিয়।

বাড়িতেই সহজে বানান রসমালাই মিষ্টি (Recipe)

এমন অনেক বাঙালি মিষ্টি আছে, যা জনপ্রিয়তার নিরিখে গোটা দেশেই ছড়িয়ে পড়েছে। এমনই একটি মিষ্টি হল রসমালাই। নাম শুনেই ভাবছেন, দোকানে কেনা ছাড়া উপায় নেই? আজ্ঞে না। বাড়িতে একটি বানিয়ে ফেলতে পারবেন রসমালাই, তাও আবার মাত্র ১০ মিনিটে! কীভাবে? দেখে নিন।

Easy homemade rasmalai recipe

রসমালাই এর উপকরণ:

গুঁড়ো দুধ- ২ কাপ

চিনির গুঁড়ো- ৩ টেবিল চামচ

দুধের সর- ৪ টেবিল চামচ

পাউরুটি

দুধ

কাঠবাদাম

পেস্তা কুচি

কেশর

আরও পড়ুন : আড়ে বহরে বাড়ছে মেট্রো, নতুন ১৩০ কিমি রুটে চালু হচ্ছে পরিষেবা

রসমালাই এর প্রণালী: প্রথমে গুঁড়ো দুধ, চিনির গুঁড়ো, দুধের সর, কাঠবাদাম, পেস্তা কুচি দিয়ে ভালো করে মেখে নিন। এবার অন্য একটি পাত্রে দুধ নিন। পাউরুটির ধারগুলি কেটে দুধের মধ্যে ডুবিয়ে ভিজিয়ে নিন। এবার ভেজানো পাউরুটির (Recipe) মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণ পুরের মতো ভেতরে ভরে ধারগুলি মুড়ে দিন।

আরও পড়ুন : দিঘায় ইলিশের ঝাঁক, প্রাক পুজোর বাজারে দাম কমার সম্ভাবনা? কী বলছেন ব্যবসায়ীরা?

এবার একটি পাত্রে হালকা ফুটিয়ে রাখা দুধের মধ্যে গুঁড়ো দুধ, ফেটিয়ে রাখা দুধের সর, চিনির গুঁড়ো, কেশর ভালো করে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে পাউরুটির রসমালাই রেখে তার উপরে কেশর ভেজানো দুধ ছড়িয়ে দিন। রসমালাইগুলি ভিজে গেলে পেস্তা কুচি আর কেশর ছড়িয়ে পরিবেশন করুন।