ঝাল-মিষ্টির যুগলবন্দিতে জিভে আসবে জল, হাতে ২০ মিনিট থাকলে বানিয়ে নিন ডিমের সাওজি কারি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বাড়িতে মাছ, মাংস না থাকলে তখন খোঁজ পড়ে ডিমের। আমিষের দিনে চটজলদি রান্নার ক্ষেত্রে ডিমের (Recipe) বিকল্প নেই। ডিম সেদ্ধ, অমলেট বা পোচ বানানো হয়ে যায় চটজলদি। প্রোটিনের বড় উৎস ডিমের বিভিন্ন পদ খেতেও দারুণ সুস্বাদু।

ডিমের সাওজি কারির লোভনীয় রেসিপি (Recipe)

সপ্তাহে অন্তত দু তিন দিন অনেকের বাড়িতেই হয় ডিম। তবে ঝোল ঝাল ছাড়া অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে চেখে দেখতে পারেন ডিমের সাওজি কারি। মহারাষ্ট্রের এই রান্নার পদের বিশেষত্ব হল এর ঝালে। খুবই ঝাল, মশলাদার এই কারি একবার খেলে জিভে লেগে থাকবে স্বাদ। রইল রেসিপি-

Easy maharashtrian saoji egg curry recipe

ডিমের সাওজি কারির উপকরণ:

ডিম সেদ্ধ- ৬ টি

আলু- ২ টি

পেঁয়াজ কুচি- ১ কাপ

কালো সর্ষে- ১ কাপ

নারকেল বাটা- ১ কাপ

নারকেলের দুধ- ২ কাপ

হলুদ গুঁড়ো- দেড় চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

কাঁচালঙ্কা- ৬-৭ টি

ভাজা কাজু- ১২-১৫ টি

ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

লেবুর রস- ১ টেবিল চামচ

কারিপাতা- ৭-৮ টি

আরও পড়ুন : আরও বাড়ল সময়সীমা, এখনও এলপিজির e-KYC না করলে পস্তাবেন

ডিমের সাওজি কারির প্রণালী: কড়াইতে প্রথমেই সেদ্ধ ডিম আর আলু ভেজে নিন। এবার কড়াইতে সর্ষে আর কারিপাতা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি (Recipe) দিয়ে বাদামি করে ভাজুন। এরপর নারকেল বাটা, কাঁচালঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে ততক্ষণ কষান যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে।

আরও পড়ুন : এখনও বানাননি পিঙ্ক কার্ড, সেপ্টেম্বর থেকেই বাসে ফ্রি পরিষেবা বন্ধ? কী বলছে সরকার?

এরপর দিয়ে দিন ভাজা কাজু, নারকেলের দুধ আর নুন। কিছুক্ষণ ফুটিয়ে আলু আর ডিম দিয়ে ঢেকে দিন। ঝোল কিছুটা শুকিয়ে এলে ধনেপাতা কুচি আর লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম ভাত বা পরোটার সঙ্গে।