বাংলাহান্ট ডেস্ক : রোজকার ভাতের থালা থেকে বিয়েবাড়ির ভোজ, পাবদার চাহিদা সর্বত্রই। মাছে ভাতে বাঙালির মেনুতে সর্ষে পাবদা (Recipe) বরাবরই হিট আইটেম। তবে মাঝে মাঝে স্বাদবদলেরও প্রয়োজন হয় বইকি। কম উপকরণে স্বাদে একটু ভিন্নতা আনতে চেখে দেখতে পারেন পোস্ত পাবদা।
পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি (Recipe)
সর্ষে পাবদা তো সকলেই খেয়েছেন। যেকোনো অনুষ্ঠান বাড়ির মেনুতে এই আইটেমটি থাকলে মুখে হাসি আর ধরে না অতিথি অভ্যাগতদের। কিন্তু সর্ষে পাবদা খেয়ে একঘেয়ে লাগলে চেখে দেখুন পোস্ত পাবদা।

পোস্ত পাবদার উপকরণ:
পাবদা মাছ
পোস্ত বাটা
টক দই
কালোজিরে
কাঁচালঙ্কা
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
আরও পড়ুন : রাজ্যের সব সরকারি স্কুলে মিড ডে মিলের দায়িত্বে অন্নামৃত ফাউন্ডেশন, জারি নয়া বিজ্ঞপ্তি
পোস্ত পাবদার প্রণালী: প্রথমে নুন হলুদ মাখিয়ে পাবদা মাছগুলিকে ভেজে নিন। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই কালোজিরে কাঁচালঙ্কা (Recipe) ফোরন দিয়ে একে একে পোস্ত বাটা, টক দই, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
আরও পড়ুন : রেশন কার্ড ছাড়া আবেদন নয় সরকারি স্কিমে, নতুন কার্ডের জন্য কীভাবে করবেন অ্যাপ্লাই?
মশলা থেকে তেল বেরিয়ে এলে সামান্য জল দিয়ে দিন। ঝোল যখন ফুটে উঠবে তখন দিয়ে দিন মাছ। ঝোল মাছের গা মাখা হলে চেরা কাঁচালঙ্কা আর সামান্য সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন পোস্ত পাবদা।












