বাংলাহান্ট ডেস্ক : সবজির নাম শুনলেই মুখ ব্যাজার হয়ে যায় ছোটদের। বিশেষ করে পটল এমন এক সবজি যা অনেক বাড়িতেই বাতিলের লিস্টে থাকে। অথচ এই গরমকালে বাজার জুড়ে শুধুই পটলের ছড়াছড়ি। নিরামিষ পটলের তরকারি (Recipe) গরমকালে শরীরের জন্য বেশ ভালো। কিন্তু বাড়ির ছোটরা খেলে তো?
পটলের মুখরোচক রেসিপি (Recipe) চেখে দেখুন
পটল নিয়ে এই বিরক্তি দূর হতে পারে যদি একটি বিশেষ রান্না করা যায়। মাত্র ১৫ মিনিটে কম মশলাতেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পটলের ঘন্ট। এতে পড়ে না পেঁয়াজ রসুন, তাই নিরামিষ দিনেও দিব্যি রাঁধা যাবে। আবার সুস্বাদু হওয়ায় বাচ্চারাও ঝামেলা না করেই খেয়ে নেবে। দেখে নিন পটলের ঘন্টের রেসিপি-

পটলের ঘন্টের উপকরণ:
পটল- ৩-৪ টি
কোড়ানো নারকেল- ৩ চামচ
তেজপাতা- ২ টি
গোটা জিরে- আধ চা চামচ
আদা- ১ চা চামচ
জিরেগুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- আধ চা চামচ
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ
আলু- ২-৩ টি
গুঁড়ো গরমমশলা- আধ চা চামচ
শুকনো লঙ্কা- ২ টি
ঘি- ১ চা চামচ
নুন, চিনি স্বাদমতো
আরও পড়ুন : ব্যাঙ্কে দরকারি কাজ? আজ রাজ্যে খোলা তো ব্যাঙ্কের শাখা? ভোগান্তি এড়াতে জেনে নিন
পটলের ঘন্টের প্রণালী: প্রথমে পটলের খোসা ছাড়িয়ে কেটে মিক্সিতে বেটে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা বাটা ফোরন (Recipe) দিতে হবে। এর মধ্যে আলু দিয়ে ভাজতে হবে। তার মধ্যেই দিয়ে দিতে হবে কোড়ানো নারকেল। সামান্য নুন দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিতে হবে। মশলা, আলু ভালো করে কষিয়ে দিয়ে দিতে হবে পটলবাটা।
আরও পড়ুন : এক সপ্তাহে বাড়ল ৩০ টাকা! ডিম-মুরগির দামে নাভিশ্বাস মধ্যবিত্তের
অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে। তবে মাঝে মাঝে ঢাকা সরিয়ে নাড়িয়ে দিতে হবে। আলু সেদ্ধ না হলে আধ কাপ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। জল শুকিয়ে এলে চিনি, ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতে পরিবেশন করুন পটল ঘন্ট।













