গতবারের তুলনায় দ্বিগুণ বাড়ল পর্যবেক্ষক, বাংলার কোথায় কত মোতায়েন কমিশনের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। এবারে দু দফায় হতে চলেছে বাংলায় ভোট। রবিবার সাংবাদিক বৈঠক করে প্রধান নির্বাচনী আধিকারিক (Election Commission) জ্ঞানেশ কুমার। এবার বাংলায় ভোট হতে চলেছে ২৩ এবং ২৯ এপ্রিল। এরপরেই জানা গিয়েছে, রাজ্যে আসতে চলেছে প্রায় সাড়ে ৩০০ জন পর্যবেক্ষক। সাধারণ, পুলিশ পর্যবেক্ষক এবং আয় ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক মিলিয়ে রয়েছে এই পর্যবেক্ষকদের দলে।

নির্বাচন অবাধ করতে পর্যবেক্ষক সংখ্যা বৃদ্ধি কমিশনের (Election Commission)

জানা যাচ্ছে, গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার প্রায় দ্বিগুণ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে রাজ্যে। খুব শীঘ্রই তাঁরা বাংলায় আসতে শুরু করে দেবেন বলে জানা যাচ্ছে। এবারের নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখেই পর্যবেক্ষকদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

Election commission increased observers for assembly election

কোথায় কত মোতায়েন: জানা যাচ্ছে, ২৯৪ টি বিধানসভার জন্য একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ মোট ২৯৪ জন পর্যবেক্ষক মোতায়েন করা হবে। পাশাপাশি ২৮ টি পুলিশ জেলায় দুজন করে পর্যবেক্ষক মোতায়েন করা হবে। ৬ টি পুলিশ কমিশনারেটের জন্যও দুজন করে পর্যবেক্ষক রাখা হচ্ছে। এঁরা ছাড়াও আরও বেশ কয়েকজন পর্যবেক্ষক মোতায়েন থাকবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : টলিপাড়ায় ‘স্বাস্থ্যসাথী’র প্রচার শুধুই দেবের ‘গিমিক’? সাংসদকে স্পষ্ট জবাব স্বরূপ বিশ্বাসের

বাড়ানো হয়েছে পর্যবেক্ষক সংখ্যা: আয় ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষকদের সংখ্যাও এবার বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। কমিশন (Election Commission) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৭০-৮০ জন পর্যবেক্ষক মোতায়েন করা হচ্ছে এবারের নির্বাচনে।

  1. আরও পড়ুন : ফের প্রতিবেশীর পাশে ভারত! ইদের আগে কলকাতা বন্দর থেকে বাংলাদেশে পৌঁছল বিপুল চাল

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে রাজ্যে মোট ১৬০ জন জেনারেল পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। এক একজন আধিকারিকের দায়িত্বে ছিল একাধিক কেন্দ্র। গতবার রাজ্যে ৩৭ জন পুলিশ পর্যবেক্ষক ছিলেন। এবার সেই সংখ্যাটা বাড়ানো হয়েছে। পাশাপাশি এলাকাভিত্তিক নিয়োগের উপরেও জোর দেওয়া শুরু করেছে কমিশন।