তৃণমূলের ৪৪০ কোটির ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! তোলপাড় করা পদক্ষেপ ED-র

Published on:

Published on:

Enforcement Directorate ED freezes Trinamool Congress 440 crore bank accounts
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (Trinamool Congress) ৪৪০ কোটি টাকা নিয়ে টানাপড়েনে নয়া মোড়। এবার ৩টি অ্যাকাউন্টে থাকা এই ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তথা ইডি। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

তৃণমূলের ৪৪০ কোটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি | (Enforcement Directorate)

মঙ্গলবার তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত সূত্রে কলকাতা ও শহরতলির ৫টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। এরপরেই ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করার পদক্ষেপ নেওয়া হল। কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, পিএমএলএ ২০০২, সেকশন ১৭ (১-এ) এর অধীন ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা এই অর্থ ফ্রিজ করা হয়েছে।

আরও পড়ুনঃ আকাশ-পাতাল তফাৎ! লক্ষ্মীর ভাণ্ডারের থেকে অন্নপূর্ণা যোজনা কতটা আলাদা জানুন

ইডির তরফ থেকে জানানো হয়েছে, মূলত ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ২০২৬ সালের জুনের মধ্যে প্রায় ১৬০ কোটি টাকা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে মেসার্স কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও তাদের সহযোগী সংস্থার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল।

তদন্তে উঠে এসেছে, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে মেসার্স কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আরেকটি রিলেটেড সংস্থায় ৮২.৯৬ কোটি টাকা স্থানান্তর করে। সেই টাকা দিয়ে একটি এমব্রায়ার লেগাসি ৬০০ বিমান ও অগুস্তা ১০৯ গ্র্যান্ড নিউ হেলিকপ্টার কেনা হয়।

ইডির দাবি, তদন্তে উঠে এসেছে, ওই হেলিকপ্টার কিনতে ২০২৩ সালে কেম্যান আইল্যান্ডস ভিত্তিক একটি সংস্থার থেকে ১.৭ মিলিয়ন মার্কিন ডলার অসুরক্ষিত ঋণও নেওয়া হয়েছিল। পরবর্তীতে এই বিমান ও হেলিকপ্টার আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকেই ভাড়া দেওয়া হয়।

Enforcement Directorate's big claim about Trinamool funds

ইডির দাবি, এই বিমান ও হেলিকপ্টার কেনার টাকার উৎস ছিল তৃণমূলের তহবিল। এরপর এগুলি ব্যবহারের খাতে উল্লেখযোগ্য পরিমাণ টাকা স্থানান্তর করা হয়। এই সম্পূর্ণ লেনদেনের আসল উদ্দেশ্য ও প্রকৃত উপভোক্তা কে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

বিগত বেশ কয়েকদিন ধরেই শিরোনামে ছিল তৃণমূলের ৪০০ কোটি! এবার ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সেই অর্থ ফ্রিজ করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপে যে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।