কয়লা পাচার তদন্তে বড় অ্যাকশন! নবগ্রাম থেকে পাণ্ডবেশ্বর, সকাল থেকে একযোগে হানা ED-র

Published on:

Published on:

Enforcement Directorate Raid Intensifies in West Bengal Over Coal and Sand Smuggling
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ফের তৎপর ইডি (Enforcement Directorate)। সোমবার সাতসকালেই পশ্চিম বর্ধমান জেলায় একযোগে অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বালি ও কয়লা পাচার কাণ্ডের তদন্তে একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল থেকেই চলছে টানা তল্লাশি অভিযান।

কোথায় কোথায় তল্লাশি চালাচ্ছে ইডি (Enforcement Directorate)?

সূত্রের খবর, ৩ ফেব্রুয়ারি ভোরবেলাতেই ইডির (Enforcement Directorate) একটি বড় দল পৌঁছে যায় পশ্চিম বর্ধমানে। জানা গিয়েছে, ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড-এর কয়লা বেআইনিভাবে উত্তোলন এবং তা অবৈধভাবে পাচারের অভিযোগের তদন্তেই এই অভিযান। প্রায় ২৫ থেকে ৩০ জন আধিকারিকের একটি দল এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। নবগ্রাম এলাকাতেও অভিযান চালায় ইডি টিম। কয়লা পাচারের সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়ি ও অফিসে একের পর এক তল্লাশি চলছে বলে খবর। শুধু কয়লা নয়, বালি পাচার সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেও তদন্ত জোরদার করেছে ইডি।

দুর্গাপুর এবং পাণ্ডবেশ্বরেও সমানতালে চলছে ইডি (Enforcement Directorate) অভিযান। দুর্গাপুরে বালি মাফিয়া হিসেবে পরিচিত প্রবীর দত্তের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই তিনি বালির কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। আগে তিনি পানাগড়ে থাকতেন, তবে প্রায় দুই বছর আগে দুর্গাপুরে একটি বিলাসবহুল বাড়ি তৈরি করে সেখানে থাকতে শুরু করেন। সম্প্রতি তিনি দুবাই ভ্রমণেও গিয়েছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

সূত্রের খবর, ভোরবেলাতেই ইডির (Enforcement Directorate) তিন সদস্যের একটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রবীর দত্তের বাড়িতে পৌঁছায়। প্রথমে ইডি আধিকারিকদের বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় কার্যত জোর করেই বাড়ির ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। তাঁর বালি কারবারের সঙ্গে আর কী কী যোগাযোগ রয়েছে এবং এই চক্র কতটা দূর পর্যন্ত বিস্তৃত তা জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা।

Enforcement Directorate files charge sheet in 145 crore Sand Smuggling Case

আরও পড়ুনঃ ‘বেআইনিভাবেই..’, IPAC মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা রাজ্যের

শুধু প্রবীর দত্ত নন, তাঁর ভাইয়ের বাড়িতেও একই সময়ে পৌঁছে গিয়েছে ইডির (Enforcement Directorate) আরেকটি দল। একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। কয়লা পাচার মামলায় সম্প্রতি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। তার রেশ কাটতে না কাটতেই এবার দুর্গাপুরে এই অভিযান ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ইডি সূত্রে দাবি, এই অভিযান দীর্ঘমেয়াদি তদন্তেরই অংশ। বেআইনি আর্থিক লেনদেন, সম্পত্তির হিসাব এবং পাচারচক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে আরও একাধিক জায়গায় অভিযান চলতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।