Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - PF-এর নিয়মে বড় বদল! এবার মাসে ন্যূনতম কত টাকা জমা করতেই হবে জানাল EPFO

PF-এর নিয়মে বড় বদল! এবার মাসে ন্যূনতম কত টাকা জমা করতেই হবে জানাল EPFO

Debapriya

Published on: July 2, 2026

Debapriya

Published on: July 2, 2026

EPFO want to withdraw your PF Check out the new rules
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা করল EPFO। প্রভিডেন্ট ফান্ড (PF)-এ টাকা জমা দেওয়ার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীদের প্রতি মাসে অন্তত ১,৮০০ টাকা PF অ্যাকাউন্টে জমা রাখতে হবে। এর বেশি টাকা কেউ জমা করতে চাইলে করতে পারবেন, তবে সেটা বাধ্যতামূলক নয়। নতুন এই সিদ্ধান্ত দেশের কোটি কোটি PF গ্রাহকের উপর প্রভাব ফেলতে পারে।

EPFO-র নতুন PF নিয়ম

নতুন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডস স্কিম ২০২৬ (EPFO)-এ বলা হয়েছে, কর্মীদের বেতনের ১২ শতাংশ হারে PF-এ অনুদান দেওয়ার নিয়ম বজায় থাকবে। তবে ১৫ হাজার টাকা পর্যন্ত বেতনের ভিত্তিতে হিসাব করে মাসে ১,৮০০ টাকা বাধ্যতামূলক PF কন্ট্রিবিউশন হিসেবে ধরা হয়েছে।

এর অর্থ, কোনও কর্মীর বেতন ১৫ হাজার টাকার বেশি হলেও বাধ্যতামূলকভাবে ১,৮০০ টাকাই PF-এ জমা করতে হবে। কর্মী যে সংস্থায় কাজ করেন, সেই সংস্থাকেও একই পরিমাণ অর্থ জমা দিতে হবে। ধরুন, কোনও কর্মীর মাসিক বেসিক বেতন ১ লক্ষ টাকা। সেক্ষেত্রেও বাধ্যতামূলক PF কন্ট্রিবিউশন হবে ১,৮০০ টাকা। সংস্থাও তাঁর PF অ্যাকাউন্টে আরও ১,৮০০ টাকা জমা করবে।

তবে কেউ চাইলে এই নির্ধারিত টাকার চেয়ে বেশি অর্থ PF-এ জমা করতে পারবেন। কিন্তু সেই অতিরিক্ত টাকার সমপরিমাণ অর্থ সংস্থাকে জমা করতে হবে না। অতিরিক্ত অংশ সম্পূর্ণ কর্মীর স্বেচ্ছায় জমা করা টাকা হিসেবে গণ্য হবে।

নতুন নিয়মে আরও বলা হয়েছে, কর্মী বা সংস্থা চাইলে ভবিষ্যতে নিজেদের অনুদানের পরিমাণ কমাতেও পারবে। অর্থাৎ PF-এ অবদানের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা রাখা হয়েছে।

EPFO 3.0 Easy PF Withdrawal rules via UPI & ATM

আরও পড়ুনঃ ‘সায়নীর পিছনে অনেক টাকা খরচ করত’,নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক দাবি তাপসের

বর্তমানে দেশে প্রায় ৮ কোটি মানুষ EPFO-র আওতায় রয়েছেন। তাই PF কন্ট্রিবিউশনের এই নতুন নিয়ম বিপুল সংখ্যক চাকরিজীবীর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Stories

View All
Instagram will no longer show obscene content! Meta's big change in algorithm.

Instagram আর দেখাবে না অশ্লীল কনটেন্ট! অ্যালগরিদমে বড় পরিবর্তন Meta-র

Ajker rashifal todays horoscope 18 November 2026.

আজকের রাশিফল ১৮ নভেম্বর, ব্যবসায় বাজিমাত করবে এই ছয় রাশি

আচমকাই ভারতীয় দলের এই তারকাকে নিয়ে ক্ষোভ প্রকাশ প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর! দিলেন কড়া বার্তা

মুখেই গলে যাবে, মালাই-কাঁচালঙ্কার স্বাদ লেগে থাকবে জিভে, একবার চেখেই দেখুন মাটনের এই রেসিপি

Breaking News

View All

ফের পাকিস্তান বধ ব্লু টাইগার্সদের! বঙ্গসন্তান সন্দীপের গোলে জুনিয়র দল নিয়েই SAFF কাপ চ্যাম্পিয়ন ভারত

November 17, 2026
Government scheme Mukhyamantri Apna Parivar Sukhi Parivar Yojana to launch in Himachal Pradesh

মাসে ১৫০০ টাকার সঙ্গে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি! মহিলাদের জন্য নয়া প্রকল্প রাজ্যের

November 17, 2026
dearness allowance(372)

সরকারি কর্মীদের কথা ভেবে আরও ৩% DA বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী, জারি সরকারি নির্দেশিকা

November 17, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগে বড় সুখবর পেলো ভারতীয় দল! স্বস্তিতে গম্ভীর ও গিল

November 17, 2026

ভারতের নেক্সট জেনারেশন যুদ্ধবিমান তৈরি করবে কে? ৩ সংস্থার মধ্যে জোরদার টক্কর, রয়েছে Tata-ও

November 17, 2026
New Delhi Police Sends notice to Mamata Banerjee in 13 years old case

মমতার বাড়িতে দমকল বাহিনী, ধরানো হল নোটিশ

November 17, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon