Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - EPFO থেকে বড় স্বস্তি, সুদের টাকা ক্রেডিট শুরু! কীভাবে জানবেন আপনার অ্যাকাউন্টে এসেছে?

EPFO থেকে বড় স্বস্তি, সুদের টাকা ক্রেডিট শুরু! কীভাবে জানবেন আপনার অ্যাকাউন্টে এসেছে?

Debapriya

Published on: July 6, 2026

Debapriya

Published on: July 6, 2026

EPFO Services Halted for 3 Days PF Claims and UMANG Access Affected
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে EPFO সদস্যদের অ্যাকাউন্টে বার্ষিক সুদের টাকা জমা দেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছাতে শুরু করেছে। তবে EPFO-র পাসবুক পরিষেবা এখনও পুরোপুরি চালু না হওয়ায় অনেকেই বুঝতে পারছেন না তাঁদের অ্যাকাউন্টে সুদের টাকা এসেছে কি না। সেই কারণেই এখন বিকল্প উপায়ে ব্যালেন্স চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

KPS Admission 2026
SNU Admission 2026

EPFO সুদের টাকা জমা

জানা গিয়েছে, ৩ জুলাই থেকে ধাপে ধাপে পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়ছে। কিছু সদস্য ইতিমধ্যেই সেই টাকা পেয়ে গিয়েছেন। বাকি অ্যাকাউন্টগুলিতেও আগামী ১৫ দিনের মধ্যে সুদের টাকা পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।।চলতি বছরের মার্চ মাসে EPFO ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সেই প্রস্তাব কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অনুমোদনের জন্য পাঠানো হয়। সম্প্রতি অনুমোদন মেলার পরই সদস্যদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়ার কাজ শুরু হয়েছে।

তবে বর্তমানে অনেক গ্রাহক সমস্যায় পড়েছেন। কারণ সিস্টেম আপগ্রেডের জন্য EPFO-র ওয়েবসাইট টানা সাত দিন বন্ধ ছিল। ৩ জুলাই থেকে ওয়েবসাইট চালু হলেও এখনও অনেকেই UAN পোর্টালে লগইন করতে পারছেন না। ফলে নিজের অ্যাকাউন্টের তথ্য দেখা কঠিন হয়ে পড়েছে।

এর পাশাপাশি পাসবুক পরিষেবাও এখনও বন্ধ রয়েছে। তাই অনলাইনে লগইন করে সুদের টাকা জমা হয়েছে কি না, তা সরাসরি দেখা যাচ্ছে না। EPFO জানিয়েছে, ধাপে ধাপে বাকি পরিষেবাগুলিও চালু করা হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।

তবে পাসবুক পরিষেবা বন্ধ থাকলেও পিএফ ব্যালেন্স জানার উপায় রয়েছে। UAN-এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বর থেকে 9966044425 নম্বরে একটি মিসড কল দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে এসএমএসে ব্যালেন্সের তথ্য চলে আসবে। এ ছাড়াও এসএমএসের মাধ্যমেও ব্যালেন্স চেক করা যায়। রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ‘EPFOHO UAN LAN’ ফরম্যাটে মেসেজ পাঠালেই অ্যাকাউন্টের তথ্য এসএমএসে পাওয়া যাবে।

EPFO Interest Rate Decision FY26

আরও পড়ুনঃ

তাই পাসবুক পরিষেবা চালু না হলেও মিসড কল বা এসএমএসের মাধ্যমে সহজেই জানা যাবে আপনার পিএফ (EPFO) অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়েছে কি না।

Related Stories

View All
Lionel Messi is going to buy this club, know the details.

অবসরের পরেই বড় চমক! ভবিষ্যতের পরিকল্পনায় নতুন পদক্ষেপ মেসির, কিনতে চলেছেন এই ক্লাব

How to make duplicate Birth Certificate easy process explained

বাড়ি বসেই পেয়ে যান বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি! কী কী নথি দরকার, সঠিক পদ্ধতি জানুন

Bangladesh's Prime Minister Tarique Rahman is not attending the BRICS Summit.

ভারতের আমন্ত্রণ প্রত্যাখ্যান! ব্রিকস সম্মেলনে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী, কী জানাল ঢাকা?

Know the rules regarding Provident fund withdrawal amounts

PF Advance-এর নিয়ম বদল, চিকিৎসা-বিয়ে-পড়াশোনায় কত টাকা তুলতে পারবেন?

Breaking News

View All
How to transfer LPG gas connection easy process explained

বাড়ি বদলালে LPG কানেকশন কীভাবে ট্রান্সফার করবেন? কী কী নথি লাগে, সহজ পদ্ধতি জানুন

September 11, 2026
More than double the loan amount recovered through the sale of assets of Vijay Mallya!

বিজয় মালিয়ার সম্পত্তি বেচে উদ্ধার ঋণের দ্বিগুণেরও বেশি টাকা! কী জানাল ED?

September 11, 2026
Calcutta High Court asked Abhishek Banerjee to vacate Camac Street office

আপাতত ফাঁকা করতে হচ্ছে না অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস! দমকলের নোটিশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

September 11, 2026
The BRICS Summit menu will be feature famous dishes from six states.

ব্রিকসের মেনুতে বড় চমক! ভারতের অতিথিদের জন্য ৬ রাজ্যের বিখ্যাত খাবার, বাংলা থেকে কোন পদ?

September 11, 2026
Calcutta High Court slams Government officials in illegal construction case

CBI তদন্ত হবে! সরকারি আধিকারিকদের ভর্ৎসনা করে বিরাট নির্দেশ হাইকোর্টের, কোন মামলায়?

September 11, 2026
Nationwide bank strike causes inconvenience to customers

৫ দিন কর্ম দিবসের দাবিতে ধর্মঘট, টানা ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! গ্রাহকদের ভোগান্তি চরমে

September 11, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য