Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - ১৫ জুলাইয়ের আগেই পিএফ অ্যাকাউন্টে ঢুকবে টাকা! বড় ঘোষণা EPFO-র

১৫ জুলাইয়ের আগেই পিএফ অ্যাকাউন্টে ঢুকবে টাকা! বড় ঘোষণা EPFO-র

Debapriya

Published on: July 10, 2026

Debapriya

Published on: July 10, 2026

EPFO Interest Rate Decision FY26
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চাকরিজীবীদের জন্য বড় সুখবর। প্রভিডেন্ট ফান্ডে জমা থাকা টাকার উপর যে সুদ পাওয়া যায়, সেই টাকা এবার গ্রাহকদের অ্যাকাউন্টে জমা দিতে শুরু করেছে EPFO। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের সুদের টাকা আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই PF অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ফলে খুব শীঘ্রই কোটি কোটি চাকরিজীবী তাঁদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেখতে পাবেন।

KPS Admission 2026
SNU Admission 2026

EPFO-র সুদের টাকা জমা শুরু

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য PF জমার উপর ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সেই সুদের টাকা এবার গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, দেশের প্রায় ৩৪ কোটি PF গ্রাহক এই সুবিধা পাবেন। সব মিলিয়ে প্রায় ১.৪৪ লক্ষ কোটি টাকা সুদ হিসেবে দেওয়া হবে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই এই টাকা গ্রাহকদের PF অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বলে জানানো হয়েছে।

এরই মধ্যে EPFO তাদের পুরো ডেটাবেস নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করেছে। এই কাজের জন্য জুন মাসের শেষ দিকে কয়েক দিন EPFO-র পোর্টাল বন্ধ ছিল। এখন সদস্যদের সমস্ত তথ্য একটি কেন্দ্রীয় জাতীয় ডেটাবেসে রাখা হচ্ছে।

গত ৮ জুলাই মনসুখ মাণ্ডব্য জানান, নতুন ব্যবস্থার ফলে আলাদা আলাদা জায়গায় তথ্য সংরক্ষণ করার প্রয়োজন থাকবে না। একটি সার্ভারেই সব সদস্যের তথ্য থাকবে। এতে পরিষেবা আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

EPFO 3.0 Easy PF Withdrawal rules via UPI & ATM

আরও পড়ুনঃ ‘আদালতকে অ্যাবিউজ করছেন’, অভিষেককে কড়া ‘ডোজ’ হাইকোর্টের, দিতেই হবে ভয়েস স্যাম্পেল

এছাড়া PF তোলার নিয়মেও কিছুটা সুবিধা বাড়ানো হয়েছে। যাঁদের KYC সম্পূর্ণ রয়েছে, তাঁরা ৫ লক্ষ টাকা পর্যন্ত PF তোলার আবেদন করলে তা অটো-সেটেলমেন্টের মাধ্যমে দ্রুত প্রক্রিয়া করা হবে। আগে এই সীমা ছিল ১ লক্ষ টাকা। ফলে গ্রাহকদের টাকা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে (EPFO)।

Related Stories

View All

পেট্রোলের পরিবর্তে বিকল্প জ্বালানির গাড়িতেই বাড়ছে ভরসা? চমকে দেবে অগাস্টের বিক্রির পরিসংখ্যান

Mamata Banerjee goes to Calcutta High Court over permission for rally in Serampore

চেয়েও মিলছে না মমতার শ্রীরামপুরে মিছিলের অনুমতি! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

After two decades 2 elephant corridors are opening

দুই দশক পর ডুয়ার্সে পুনরায় খুলছে এলিফ্যান্ট করিডোর

Suvendu Adhikari announced section of Anti Gunda Law comes into effect from today

‘সরকারের আর্থিক অবস্থা ভালো নয়’, বিগত সরকারদের দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Breaking News

View All
China new move near Ladakh! Secret airbase built.

লাদাখের কাছে চিনের নতুন চাল! তৈরি সিক্রেট এয়ারবেস, কী পরিকল্পনা বেজিংয়ের?

September 7, 2026
Disasters have disrupted the strategy of China for Nepal-Tibet rail link.

রেলপথে নেপাল-তিব্বতকে জুড়তে চেয়েছিল চিন! দুর্যোগে ভেস্তে গেল ভারতকে ‘ঘিরে ফেলার’ ষড়যন্ত্র

September 7, 2026

প্রধানমন্ত্রীর আবেদনেই বাজিমাত? ভারতে লাফিয়ে কমল সোনার চাহিদা, সামনে এল পরিসংখ্যান

September 7, 2026

এই ৪ সেটিংস বদলালেই ভোল পাল্টে যাবে আপনার পুরনো TV-র! টেক্কা দেবে নতুনকেও, রইল টিপস

September 7, 2026
New Central Government rules for LPG cylinders

ফের বদল সিলিন্ডার বুকিংয়ের নিয়মে, নতুন করে কত হল ব্যবধান?

September 7, 2026
PM Modi inaugurated the BAPS Swaminarayan Mandir in Paris.

‘সাংস্কৃতিক ক্ষেত্রে নয়া মাইলফলক’, প্যারিসে স্বামী নারায়ণ মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

September 7, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য