কর্মীদের জন্য সুখবর? মার্চে EPFO-র সুদের হার নিয়ে আসছে বড় ঘোষণা

Published on:

Published on:

EPFO Interest Rate Decision FY26
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চাকরিজীবীদের মধ্যে প্রভিডেন্ট ফান্ড নিয়ে আলোচনা নতুন কিছু নয়। এবার প্রভিডেন্ট ফান্ডে এবার কত সুদ মিলবে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ইপিএফের সুদের হার ঠিক করতে আগামী ২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে Employees’ Provident Fund Organisation (EPFO)। এই বৈঠকের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে কোটি কোটি কর্মী।

২ মার্চের বৈঠকে উপস্থিত থাকবেন সরকারি প্রতিনিধি, নিয়োগকর্তা প্রতিনিধি এবং ট্রেড ইউনিয়নের সদস্যরা। ইপিএফও-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা Central Board of Trustees (CBT) ইপিএফের (EPFO) বিনিয়োগ থেকে যে রিটার্ন আসে, তার ভিত্তিতেই সুদের হার ঠিক করে। এবারও ইপিএফে ৮.২৫ শতাংশ সুদ বজায় থাকতে পারে বলে আশা করা হচ্ছে। যদি তাই হয়, তবে টানা তৃতীয় বছর একই হারে সুদ মিলবে। এই সিদ্ধান্তে দেশের রাজনৈতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হতে পারে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচন সামনে। তাই এমন কোনও সিদ্ধান্ত এড়ানো হতে পারে, যাতে বেতনভোগীদের উপর বাজেটের চাপ পড়ে।

২৬ লক্ষ কোটি টাকার তহবিল (EPFO)

প্রতিবেদন অনুযায়ী, ইপিএফও (EPFO) বর্তমানে প্রায় ২৫ থেকে ২৬ লক্ষ কোটি টাকার তহবিল পরিচালনা করছে। অবসরকালীন সঞ্চয়ের ক্ষেত্রে ইপিএফ এখনও একটি ভরসাযোগ্য প্রকল্প। এই প্রকল্পে করমুক্ত এবং নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। অনেক সময় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পের তুলনায় ইপিএফে বেশি সুদ মেলে। গত অক্টোবরে ইপিএফও-র শেষ বৈঠক হয়েছিল। সেখানে ইপিএফ থেকে আংশিক টাকা তোলার নিয়ম সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আংশিক টাকা তোলায় বড় বদল

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, সদস্যদের সুবিধার জন্য আগের ১৩টি জটিল নিয়ম একত্র করে একটি সহজ নিয়ম করা হয়েছে। নতুন নিয়ম তিনটি ভাগে ভাগ করা হয়েছে—

  • অপরিহার্য চাহিদা (অসুস্থতা, শিক্ষা, বিবাহ),
  • পারিবারিক চাহিদা
  • বিশেষ পরিস্থিতি

এখন শিক্ষার জন্য ১০ বার পর্যন্ত এবং বিবাহের জন্য ৫ বার পর্যন্ত আংশিক টাকা তোলা যাবে। আগে এই সীমা ছিল মোট তিনবার। এছাড়া সব ধরনের আংশিক উত্তোলনের ক্ষেত্রে ন্যূনতম চাকরির মেয়াদ এক করে ১২ মাস করা হয়েছে।

EPFO Wage Ceiling Update

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা? ভোটের আগে ভোটার বাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

ইপিএফও (EPFO) খুব শিগগিরই ইউপিআইয়ের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার সুবিধা চালু করতে চলেছে। এ বছরের এপ্রিলে একটি নতুন মোবাইল অ্যাপ চালু হবে। এই অ্যাপের মাধ্যমে সদস্যরা ইউপিআই ব্যবহার করে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে পারবেন। নতুন ব্যবস্থার ফলে ইপিএফও সিস্টেমের সঙ্গে ইউপিআই যুক্ত হবে। এতে দেশের প্রায় ৭.৫ কোটি সক্রিয় ইপিএফ সদস্য উপকৃত হবেন এবং টাকা স্থানান্তর আরও দ্রুত