২ হাজার টাকা বাড়তে পারে নূন্যতম মাসিক পেনশন! পেনশনভোগীদের জন্য রইল বড় আপডেট

Published on:

Published on:

EPFO Pension hike discussion in EPFO CBT meeting in November

বাংলা হান্ট ডেস্কঃ এমপ্লয়িজ পেনশন স্কিমে নূন্যতম মাসিক পেনশন (EPFO Pension Hike) দীর্ঘদিন ধরে মাত্র ১ হাজার টাকা রয়েছে। কর্মী সংগঠনগুলির তরফে বহুদিন ধরে এটি বাড়ানোর দাবি জানানো হচ্ছে। তাঁদের বক্তব্য, নূন্যতম মাসিক পেনশন (Pension) ১ হাজার টাকা থেকে বাড়িয়ে অন্তত ৩ হাজার টাকা করা হোক। এবার জানা যাচ্ছে, শীঘ্রই একটি বৈঠকে এই নিয়ে আলোচনা হতে পারে।

এমপ্লয়িজ পেনশন স্কিমের পেনশন বৃদ্ধি নিয়ে আপডেট | (EPFO Pension Hike)

আগামী ১৯ নভেম্বর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তথা ইপিএফওর ২৪০ তম সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি বৈঠক হতে চলেছে। বিভিন্ন রিপোর্টে দাবি, ওই বৈঠকে নূন্যতম পেনশন বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে।

EPFO pension hike

জানা গিয়েছে, এমপ্লয়িজ পেনশন স্কিমে নূন্যতম পেনশন বাড়ানো নিয়ে ইতিমধ্যেই অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছে শ্রম মন্ত্রক। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বা কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার টাকায় মন্দির পুনর্নিমাণ! অভিনব উদ্যোগ তেহট্টের ৪০ মহিলার

এদিকে ২০১৪ সাল থেকে ইপিএফও-র নূন্যতম মাসিক পেনশন ১ হাজার টাকা। প্রায় ১২ বছর কেটে গেলেও এই পরিমাণে কোনও বদল আসেনি। যদিও কর্মী সংগঠনগুলির তরফে দীর্ঘদিন ধরে নূন্যতম পেনশন বাড়ানোর দাবি জানানো হচ্ছে।

তাঁদের দাবি, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে ১ হাজার টাকার নূন্যতম পেনশন যথেষ্ট নয়। বেশ কিছু কর্মী সংগঠনের তরফে এই অঙ্ক বাড়িয়ে ৭৫০০ টাকা করার প্রস্তাবও দেওয়া হয়েছে। তাঁদের দাবি, কর্মীদের অবসরের পর শুধু মূল্যবৃদ্ধি নয়, স্বাস্থ্যখাতে খরচও একটি বড় ফ্যাক্টর। ফলে বর্তমান নূন্যতম মাসিক পেনশনে সেই খরচ মেটানো মুশকিল হয়ে পড়ে।

এই আবহে জানা গিয়েছে, আগামী ১৯ নভেম্বর দিল্লিতে ইপিএফওর সদর দফতরে আয়োজিত হতে চলা বৈঠকে নূন্যতম মাসিক পেনশন বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। ফলে সেই বৈঠকের দিকে সব কর্মী ও পেনশনভোগীদের নজর থাকবে।