এখনই ১০০% PF তুলবেন? নতুন নিয়মে কখন পাবেন এই সুযোগ জানেন?

Published on:

Published on:

EPFO Simplifies PF Withdrawal New Rules
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চাকরিজীবীদের সঞ্চয়ের অন্যতম ভরসা পিএফ (EPFO)। কিন্তু এতদিন পিএফ থেকে টাকা তুলতে গেলে একাধিক নিয়ম, জটিল কারণ দেখানো, সব মিলিয়ে প্রক্রিয়াটা বেশ কঠিন ছিল। এবার সেই ঝামেলা কমাতে বড় সিদ্ধান্ত নিল Employees’ Provident Fund Organisation। নিয়ম সহজ করে এখন কম কারণ দেখিয়েই টাকা তোলা যাবে, এমনকি বিশেষ ক্ষেত্রে পুরো টাকাও তোলা সম্ভব।

পিএফ টাকা তোলার নতুন নিয়ম (EPFO)

নতুন নিয়মে পিএফ (EPFO) থেকে টাকা তোলার প্রক্রিয়াকে অনেকটাই সহজ করা হয়েছে। আগে যেখানে ১৩টি আলাদা কারণ দেখাতে হত, এখন তা কমিয়ে মাত্র তিনটি বিভাগে আনা হয়েছে। এই তিনটি হল- জরুরী প্রয়োজন, বাড়ি সংক্রান্ত প্রয়োজন এবং বিশেষ পরিস্থিতি। এই তিনটির মধ্যে যেকোনও একটি কারণ দেখালেই টাকা তোলা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ হলে গ্রাহকরা তাদের পিএফ অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা তুলে নিতে পারবেন। অর্থাৎ শুধু নিজের নয়, নিয়োগকর্তার দেওয়া অংশও পাওয়া যাবে। অবসরের পর, ৫৮ বছর বয়স পার হলে বা স্বেচ্ছাবসর নিলে পুরো টাকা তোলা যাবে। এছাড়া কেউ যদি স্থায়ীভাবে বিদেশে চলে যান বা কাজ করার মতো অবস্থায় না থাকেন, তাহলেও সম্পূর্ণ টাকা তোলার সুযোগ রয়েছে।

চাকরি চলে গেলে কত টাকা তুলতে পারবেন?

যদি কেউ চাকরি হারান, তাহলে সঙ্গে সঙ্গে মোট পিএফ (EPFO) ব্যালেন্সের ৫০ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে। এরপর ১২ মাস পর্যন্ত চাকরি না পেলে বাকি ২৫ শতাংশও তোলার অনুমতি মিলবে।

আংশিক টাকা তোলার নিয়ম আরও সহজ

এখন আংশিক টাকা তোলাও অনেক সহজ হয়েছে। অসুস্থতা, পড়াশোনা, বিয়ে বা বাড়ি তৈরির মতো প্রয়োজনে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে। ১২ মাস চাকরি করলেই এই সুবিধা পাওয়া যাবে।

কতবার টাকা তোলা যাবে?

শিক্ষার জন্য সর্বাধিক ১০ বার এবং বিয়ের জন্য ৫ বার টাকা তোলা যাবে। চিকিৎসার ক্ষেত্রেও নিজের পাশাপাশি পরিবার স্বামী বা স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের জন্য টাকা তোলা সম্ভব। ক্যানসার বা টিবির মতো গুরুতর রোগের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে। তবে একটি অর্থবর্ষে সর্বোচ্চ তিনবার টাকা তোলার সীমা রাখা হয়েছে।

EPFO Interest Rate Decision FY26

আরও পড়ুনঃ ট্রাইবুনালের প্রথম রায়েই চমক! ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ফেরাতে নির্দেশ শিবজ্ঞানম বেঞ্চের

সূত্র মারফত খবর, খুব শীঘ্রই এটিএম ও ইউপিআই-এর মাধ্যমেও পিএফের (EPFO) টাকা তোলার সুবিধা চালু হতে পারে বলে জানা গিয়েছে, যা পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করে তুলবে।