মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেবো! বিশ্বকাপ সেমিফাইনালের আগে আর্জেন্টিনার উদ্দেশ্যে হুঙ্কার ইংল্যান্ডের তারকার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে চলতি ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) আসর। ফিফা ক্রমতালিকায় শীর্ষে থাকা চার দল এবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে যা এর আগে কোনওদিন দেখা যায়নি টুর্নামেন্টের ইতিহাসে। তারই মধ্যে এখন আলাদা করে উত্তেজনা তৈরি হয়েছে সেমিফাইনালে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina) ও ফর্মে থাকা ইংল্যান্ডের (England) দ্বৈরথ নিয়ে।

স্বপ্নের ফর্মে রয়েছেন মেসি:

চলতি বিশ্বকাপে মহাজাগতিক ফর্মে রয়েছেন ৩৯ বছরের আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। একটি হ্যাটট্রিক সহ বর্তমানে টুর্নামেন্টে তার গোলসংখ্যা ৮। তার পাশাপাশি শেষ ১৬ এবং কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে তিনি দুটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেছেন। কিন্তু তবু মেসিকে নিয়ে ভীত নন প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার জো কোল।

ইংল্যান্ডের জার্সিতে ৫৬ ম্যাচ খেলা এই প্রাক্তন উইঙ্গারের আত্মবিশ্বাস অবাক করেছে অনেককেই। দেশের হয়ে তিনি ২০০২, ২০০৬ এবং ২০১০ বিশ্বকাপে মাঠে নেমেছিলেন। ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ সাক্ষাতে ইংল্যান্ডের একাদশে জ্বলজ্বলে উপস্থিতি ছিল তার। ২০০২ সালের সেই সাক্ষাতে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে জয় পেয়েছিল থ্রি লায়ন্সরা। সেই ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ জো কোল সরাসরি জানিয়ে দিয়েছেন যে গতবারের বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে আটকানোর ক্ষমতা রাখে তার দল।

আরও পড়ুন: সবুজ-মেরুণ জার্সিতে প্রাক্তন লাল-হলুদ তারকার দুরন্ত খেলা! জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু মোহনবাগানের

আর্জেন্টিনা শিবিরকে হুমকি দিয়ে তিনি মন্তব্য করে বলেছেন, “আমার মনে হয় ইংল্যান্ড ফুটবল দল মেসিকে ঘুম পাড়িয়ে দেবে।” তার এই মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার দ্বৈরথ বহু বিতর্কে জর্জরিত। তার মধ্যে একটি হলো ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো মারাদোনার হ্যান্ড অফ গড গোল। ফলে এমনিতেই এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। তার আগে কোলের এহেন মন্তব্য সেই ম্যাচের উত্তাপে যেন ঘৃতাহুতি প্রদান করেছে। অনেক আর্জেন্টিনা সমর্থকই বলছেন মেসি মাঠেই নিজের খেলার মধ্যে দিয়ে এই মন্তব্যের জবাব দেবেন।

আরও পড়ুন: সেমিফাইনালে মেসি, এমবাপ্পে, বেলিংহ্যাম, ইয়ামাল! বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা……

চলতি বিশ্বকাপের নক-আউটে কেপ ভার্দে, মিশর এবং সুইজারল্যান্ডের মতো মাঝারি মানের দলের বিরুদ্ধেও যথেষ্ট কষ্ট করে জয় পেতে হয়েছে আর্জেন্টিনাকে। ইংল্যান্ড ম্যাচ লিওনেল স্কালোনির ছেলেদের আছে অগ্নিপরীক্ষার সমান। অপরদিকে টমাস টুখেলের ইংল্যান্ড দলও যে পুরোপুরি নিখুঁত ফুটবল খেলেছে, এমনটা নয়। কঙ্গো, নরওয়ে, মেক্সিকো তাদের যথেষ্ট বেগ দিয়েছে। কিন্তু বেলিংহ্যাম, হ্যারি কেন-রা জয়ের রাস্তা খুঁজে নিয়েছেন নিজেদের মতো করে। সেমিফাইনালে দুই দল একই জায়গা থেকে শুরু করবে বলে বিশ্বাস ফুটবল বিশেষজ্ঞদের।