বিশ্বকাপ জেতার জন্য কোহলি বা রোহিতকে দরকার নেই BCCI-এর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

Published on:

Published on:

Will Rohit Sharma-Virat Kohli even play in the 2027 World Cup?
Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি মাসেই মাঠে ফিরছেন ভারতীয় দলের (Indian Cricket Team) দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাট হাতে তাদের ফের একবার ২২ গজ মাতাতে দেখার জন্য আগ্রহী হয়ে আছে ভক্তরা। কিন্তু বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে এখনও কোনও নিশ্চিত বার্তা আসেনি যে তারা আগামী বিশ্বকাপের (2027 ODI World Cup) দলে নিশ্চিতভাবেই থাকছেন। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় কোচ সন্দীপ পাটিল (Sandeep Patil)।

ভারতের হয়ে বিশ্বকাপ জেতা প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল মনে করেন, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলুন বা না খেলুন, মেন ইন ব্লুজদের তাতে বাড়তি কোনও সমস্যা হবে না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার বলেন যে নির্বাচকদের ওপর নয়, এই দুজনের বিশ্বকাপের দলে অংশগ্রহণ নির্ভর করবে মূলত তাদের খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে নিজস্ব ইচ্ছা, ফিটনেস এবং টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার ওপর।

তিনি আরও জোর দিয়ে বলেন যে, নির্বাচকদের উচিত আগে থেকেই পরিকল্পনা করা এবং বিশ্বকাপের আগে হোক বা পরে, যখন এই সিনিয়র তারকারা দল ছাড়বেন, তখন তাঁদের যোগ্য বিকল্প খুঁজে রাখা। তিনি যোগ করেন, ভারতের শক্তিশালী ‘বেঞ্চ স্ট্রেংথ’ বা রিজার্ভ ক্রিকেটারদের গভীরতা এটাই নিশ্চিত করে যে তাদের অনুপস্থিতিতেও দলের বড় কোনো সমস্যা হবে না।

আরও পড়ুন: শুভমান গিলের বদলে ভারতের ODI অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার! বড় সিদ্ধান্ত BCCI-এর

সন্দীপ সরাসরি বলেন, “বিষয়টি এই দুই খেলোয়াড়ের ওপরই নির্ভর করছে। তাঁরা কি খেলা চালিয়ে যেতে চান? তাঁরা কি নিজেদের ফিটনেস ধরে রাখতে পারবেন? নির্বাচকদের কৌশল কী? নির্বাচকরা কি ভবিষ্যতের কথা ভাবছেন? বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি আমাদের সবসময়ই ভাবতে হবে যে, দল থেকে বাদ পড়ার সময় এলে তাদের জায়গা নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী কেউ আমাদের দলে আছে কি না। আর ভারতীয় দলের ‘বেঞ্চ স্ট্রেংথ’-এর কথা বিবেচনা করলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে; বিরাট বা রোহিত দলে থাকুন বা না থাকুন।”

আরও পড়ুন: শুভমান গিলের বদলে ভারতের ODI অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার! বড় সিদ্ধান্ত BCCI-এর

শুধু রোহিত, বিরাট বা আসন্ন ওডিআই বিশ্বকাপ প্রসঙ্গে নয়, ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি টি-টোয়েন্টি ফরম্যাটের দল নিয়েও মুখ খুলেছেন তিনি। তার মতে দেশের মাটিতে ভারতীয় দল যতটা দাপট দেখিয়ে যাচ্ছে এই নির্দিষ্ট ফরম্যাটে, বিদেশের মাটিতেও তাদের সেই একইরকম পারফরম্যান্স করতে হবে। তার বক্তব্যের মূল লক্ষ্য ছিল অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর মতো দুই তরুণ বিধ্বংসী ভারতীয় ওপেনার যারা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে গিয়ে ভুগেছেন ধারাবাহিকতার অভাবে।