মুম্বাই ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন! দলে এসেই ক্যাপ্টেন শ্রেয়সকে নিয়ে হুঙ্কার ছাড়লেন হার্দিক

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তাকে যে আসন্ন আইপিএলে (IPL 2027) অন্য দলের জার্সিতে দেখা যাবে, তা একপ্রকার নিশ্চিত ছিল। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ছাড়লেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তারকা অলরাউন্ডারকে দলে নিতে এইমুহূর্তে দেশের সেরা টি-টোয়েন্টি বোলার অর্শদীপ সিং-কে পাঁচ বারের চ্যাম্পিয়ন্সদের হাতে তুলে দিলো পাঞ্জাব কিংস (Punjab Kings)। এবার একই জার্সি গায়ে মাঠে নামবেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও হার্দিক পান্ডিয়া।

এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে খেলেছিলেন হার্দিক। স্কাই দেশের টি-টোয়েন্টি দলের নেতা হলেও মুম্বাইয়ে তিনি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই খেলেছেন। তাই হার্দিক পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার খবর সামনে আসা মাত্র অনেকেই প্রশ্ন তুলছিলেন যে এবার কি ফের একবার ভারতীয় দলের অধিনায়ককে সরিয়ে তারকা অলরাউন্ডারের হাতে নেতৃত্বের দায়ভার তুলে দেওয়া হবে!

নেতা হিসেবে আইপিএলে হার্দিক পান্ডিয়ার যাত্রাটা ভালো-মন্দ মিশিয়ে। নবাগত গুজরাট টাইটান্সকে ২০২২ সালে তাদের প্রথম মরশুমেই শিরোপা জয়ের স্বাদ পাইয়েছিলেন অধিনায়ক হার্দিক। পরের মরশুমে শিরোপা না এলেও ফাইনাল অবধি পৌঁছেছিল জিটি। কিন্তু তারপর নিজের পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে অধিনায়ক হিসেবে সাফল্য পাননি এই তারকা। গত দুই মরশুমে তার নেতৃত্বাধীন মুম্বাই নক-আউটের যোগ্যতাই অর্জন করতে পারেনি।

আরও পড়ুন: রিশভ পন্থ কি ভারতীয় দলে খেলতে পারবেন? বড় আপডেট দিলো BCCI

অপরদিকে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে মোটের ওপর ভালো ছন্দে রয়েছে পাঞ্জাব। ২০২৪ সালে তার নেতৃত্বে ফাইনাল খেলেছিল তারা। ২০২৫ সালে দুর্দান্ত শুরু করেও মাঝপথে ছন্দ হারিয়ে অল্পের জন্য নক-আউটে যোগ্যতাঅর্জনের সুযোগ হাতছাড়া করেছিল প্রীতি জিন্টার দল। তাই স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন তুলছিলেন যে এরপরেও কি শ্রেয়সকে নেতৃত্বের দায়িত্বে রাখবে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: টেস্ট সিরিজ শুরুর আগে বিশাল স্বস্তিতে গম্ভীর! খুশির খবর পেলো ভারতীয় দল

কিন্তু হার্দিক পান্ডিয়া পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পরেই এই প্রশ্নের উত্তর সকলের কাছে স্পষ্ট করে দিয়েছেন। নিজের বার্তায় তিনি সরাসরি উল্লেখ করেছেন যে শ্রেয়স আইয়ারই তার অধিনায়ক। রিকি পন্টিং তার কোচ। পুরো পাঞ্জাব তার দল। সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দলকে প্রথম শিরোপা এনে দেওয়াই তাদের লক্ষ্য।