গম্ভীরের ভারতকে আটকানোর জন্য কি করতে হবে! হাইভোল্টেজ টেস্টের আগে বড় রহস্য ফাঁস শ্রীলঙ্কার তারকার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১৫ই আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) মাঠে নামছে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। চোটের ভ্রুকুটি কাটিয়ে মাঠে ফিরেছেন অধিনায়ক নিজে। দলের অন্যান্য তারকারাও রানে ফিরেছেন। কিন্তু একাধিক তারকার চোটের কারণে কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) দলে কিছুটা পরিবর্তন আনতেই হচ্ছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ গৌতম গম্ভীরদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য এই সিরিজ জিততেই হবে ভারতীয় দলকে। এই মুহূর্তে পয়েন্টস টেবিলে পাঁচ নম্বরে রয়েছে ভারতীয় দল। এই সিরিজ ড্র করলে বা হারলে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হবে শুভমান গিলরা।

শ্রীলঙ্কা সফর সহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সার্কেলে আরও ৯টি ম্যাচ খেলবে ভারতীয় দল। অন্য কোনও দলের পা ফসকানোর অপেক্ষায় না থেকে নিজেদের দমে ফাইনালের যোগ্যতা অর্জন করতে গেলে তার মধ্যে ৮টি ম্যাচেই জিততে হবে ভারতীয় দলকে। একটি ম্যাচের বেশি হারলে এবারের মতো অভিযান শেষ হয়ে যাবে গৌতম গম্ভীরদের।

আরও পড়ুন: গৌতম গম্ভীরের নতুন প্ল্যান! অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বিপক্ষকে চমকে দেবে ভারতীয় দল

এমন অবস্থায় শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি পেসার চামিন্দা ভ্যাস নিজের দলকে সতর্ক করলেন ভারতের অধিনায়ক শুভমান গিলকে নিয়ে। তাকে আটকাতে পারলে শ্রীলঙ্কার কাজ কিছুটা সহজ হয়ে যাবে বলে মনে করছেন। এই মুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। সিরিজ শুরুর আগে ডান হাতে চোট পেলেও এখন সেই চোট সারিয়ে উঠেছেন তিনি।

আরও পড়ুন: ক্রিকেট কেরিয়ার শেষের মুখে! এবার বিনোদনের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন রোহিত শর্মা?

সেই প্রসঙ্গে ভ্যাস বলেছেন, “আমি নিশ্চিত যে শুভমান গিলই ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিনিই ভারতের সবচেয়ে বড় অস্ত্র। তার মধ্যে ভালো খেলার মানসিক দৃঢ়তা রয়েছে। একবার ছন্দ পেয়ে গেলে তাকে আউট করা অত্যন্ত কঠিন। আমি তাঁকে ব্যাট করতে দেখেছি এবং তিনি একজন অসাধারণ খেলোয়াড়। গত কয়েক বছরে ভারতে আমি যত নতুন খেলোয়াড়কে দেখেছি, তাঁদের মধ্যে তিনিই সেরা।”