Durga Puja 2026 Live Updates

ক্যান্সারের বিরুদ্ধে থামল লড়াই! প্রয়াত প্রখ্যাত শিল্পী যোগেন চৌধুরী

Published on:

Published on:

Famous artist Jogen Chowdhury passes away at 87
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় শিল্পজগতে তৈরি হল এক গভীর শূন্যতা। প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ যোগেন চৌধুরী (Jogen Chowdhury)। রবিবার সকালে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর।

ক্যান্সারের বিরুদ্ধে থামল শিল্পীর লড়াই | (Jogen Chowdhury)

গত প্রায় ১৪ মাস ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন যোগেন চৌধুরী। ৯টি সাইকেলে কেমোথেরাপিও চলেছে। তবে বয়সজনিত কারণে শুধুমাত্র রোগের আগ্রাসন কিছুটা ঠেকিয়ে রাখা গিয়েছিল।

আরও পড়ুনঃ জুলাই থেকেই কার্যকর হতে পারে নতুন DA, একসঙ্গে মিলবে ৩ মাসের টাকা? জেনে নিন হিসাব

দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন থেকে শিল্পীর অবস্থার অবনতি হতে শুরু করে। মূত্রনালির গুরুতর সংক্রমণ ও সেপসিসের উপসর্গ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছিল। এরপর থেকে কার্যত সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। আজ সকালে সেই লড়াই থামল।

প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরীর জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরের এক জমিদার পরিবারে। দেশভাগের যন্ত্রণা সহ্য করেছেন তিনি। ১৯৪৮ সালে পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসেন। ১৯৫১ সাল থেকে ঢাকুরিয়াই তাঁদের পাকাপাকি ঠিকানা হয়ে যায়।

কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র ছিলেন যোগেন চৌধুরী। ১৯৬০ সালে সেখান থেকে পাশ করে হাওড়ার একটি বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যুক্ত হন। পরবর্তীতে টেক্সটাইল ডিজাইনার হিসেবে মাদ্রাজেও কাজ করেছেন। ১৯৬৫ সালে শিল্পের পাঠ নিতে প্যারিস পাড়ি দিয়েছিলেন তিনি। স্কলারশিপে সেখানে গিয়েছিলেন শিল্পী।

Jogen Chowdhury

ভারতীয় শিল্পজগতের এক উজ্জ্বল নক্ষত্র যোগেন চৌধুরী। তাঁর নিজস্ব চিত্রশৈলী, ক্রস-হ্যাচিংয়ের কাজ আলাদা করে সবার নজর কেড়ে নিয়েছিল। আজ চিরতরে থামল সেই প্রখ্যাত শিল্পীর তুলির টান।

যোগেন চৌধুরীর প্রয়াণে এদেশের শিল্পজগতে এক অপূরণীয় ক্ষতি তৈরি হয়েছে। শিল্পীমহল থেকে শুরু করে তাঁর অনুরাগীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।