ছটপুজোয় বিশেষ উপহার, ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন চালাবে রেল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ছট পুজো উপলক্ষে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে স্পেশ্যাল ট্রেন (Special Train) চালানোর ঘোষণা করেছে। বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে চলাচলকারী ৫ জোড়া ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। উৎসবের জন্য কী কী ট্রেন চলবে দেখে নিন।

ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন (Special Train) চালানোর ঘোষণা রেলের

রেল সূত্রে খবর, ট্রেন নম্বর ০৭৫৫৫/০৭৫৫৪ (কাটিহার-পূর্ণিয়া-কাটিহার) এখন চলবে আরারিয়া পর্যন্ত। দ্বিতীয় জোড়া ট্রেন নম্বর ০৮৬৬১/০৮৬৬২ (রাঁচি-আলিপুরদুয়ার জংশন-রাঁচি) দুই দিকেই আরও দুটি করে অতিরিক্ত ট্রিপের জন্য চলবে। এছাড়া তিনটি অতিরিক্ত জোড়ার মধ্যে রয়েছে ট্রেন নম্বর ০৭৫৪৬/০৭৫৪৫, ০৭৫৪৮/০৭৫৪৭ (কাটিহার-মনিহারী-কাটিহার) এবং ০৩১২৫/০৩১২৬ (কলকাতা-নিউ কোচবিহার-কলকাতা)।

festival special train announced for chhat puja

কোন কোন ট্রেন চলবে: ট্রেন নম্বর ০৭৫৫৫ (কাটিহার-আরারিয়া) ফেস্টিভ্যাল স্পেশ্যাল ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে। ফিরতি পথে ট্রেন নম্বর ০৭৫৫৪ (আরারিয়া-কাটিহার) ফেস্টিভ্যাল স্পেশ্যাল ১২ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে। ট্রেন নম্বর ০৮৬৬১ (রাঁচি-আলিপুরদুয়ার জংশন) সাপ্তাহিক পুজো স্পেশ্যাল (Special Train) ১৬ ও ২৩ নভেম্বর রাঁচি থেকে আরও ২ টি করে ট্রিপের জন্য চলাচল করবে। ফিরতি পথে ট্রেন নম্বর ০৮৬৬২ (আলিপুরদুয়ার জংশন-রাঁচি) ১৮ ও ২৫ নভেম্বর আলিপুরদুয়ার জংশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেন নম্বর ০৭৫৪৬ (কাটিহার-মনিহারি) ফেস্টিভ্যাল স্পেশ্যাল ৯ নভেম্বর থেকে দৈনিক চলাচল করছে। ১৬ নভেম্বর পর্যন্ত চলবে ট্রেনটি।

আরও পড়ুন : ঘুরে আসুন ঝাড়খণ্ডের পাহাড়ভাঙ্গা অফবিট লোকেশনে, দু’দিনের ছুটিতে ভরবে মন

কবে কখন ট্রেন চলবে: ফিরতি পথে ট্রেন নম্বর ০৭৫৪৫ (মনিহারি-কাটিহার) ১০ নভেম্বর থেকে যাত্রা শুরু করেছে, ১৭ নভেম্বর পর্যন্ত চলবে ট্রেনটি। ট্রেন নম্বর ০৭৫৪৮ (কাটিহার-মনিহারি) ফেস্টিভ্যাল স্পেশ্যাল ১১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে। ফিরতি পথে ট্রেন নম্বর ০৭৫৪৭ (মনিহারি-কাটিহার) একই সময়ের মধ্যে প্রতিদিন চলবে। এছাড়া ট্রেন নম্বর ০৭৫৪০/০৭৫৩৯ (কাটিহার-মনিহারি-কাটিহার) ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেনে তিনটি কোচ সংযুক্ত করবে।

আরও পড়ুন : মূল ছট পুজো কবে পড়ছে? এ রাজ্যে কি বন্ধ থাকবে ব্যাঙ্ক?

রেল সূত্রে আরও খবর, ট্রেন নম্বর ০৩১২৫/০৩১২৬ (কলকাতা-নিউ কোচবিহার-কলকাতা) সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন ৭ নভেম্বর কলকাতা থেকে এবং ৮ নভেম্বর নিউ কোচবিহার থেকে যাত্রা শুরু করেছে।