অপেক্ষা শেষ! সরকারি কর্মীদের বকেয়া DA মিটিয়ে দিতে বড় পদক্ষেপ নবান্নের, চালু হয়ে গেল পোর্টাল

Published on:

Published on:

Dearness Allowance(150)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে খুলছে জট। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলায় সুপ্রিম কোর্টে জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মীরা। এবার সুপ্রিম (Supreme Court) নির্দেশ মত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে উদ্যোগী নবান্ন। সূত্রের খবর, ডিএ (DA) দিতে চলতি সপ্তাহেই একটি পোর্টাল চালু করেছে অর্থ দফতর।

ডিএ মেটাতে চালু হয়ে গেল পোর্টাল | Dearness Allowance

খবর মিলছে, অর্থ দপ্তরের সেই পোর্টালে রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের পুরনো বকেয়ার হিসাব আপলোড করতে শুরু করেছেন। তাহলে কি এবারেই সমস্ত প্রতীক্ষার অবসান? শীঘ্রই মিলবে বকেয়া ডিএ? নবান্নের পদক্ষেপে আশায় সরকারি কর্মচারীরা।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া মহার্ঘ ভাতার সম্পূর্ণটা মিটিয়ে ফেলতে হবে। সম্প্রতি রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ৪৮ মাসের বকেয়া ডিএ দিয়ে দেওয়া হবে। দুটি কিস্তিতে দেওয়া হবে বকেয়া। প্রথম কিস্তির টাকা চলতি বছরের মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা বলা হয়েছিল সরকার তরফে।

বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরুর আগে একটি আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) চালুর কথা বলা বলেছিল দেশের সর্বোচ্চ আদালত। তবে এখনও পর্যন্ত এসওপি সংক্রান্ত তেমন কিছু প্রকাশ করা হয়নি নবান্নের তরফে। এসওপি জারি হলে বকেয়া ডিএ-র বিষয়ে স্পষ্ট ধারণা মিলবে।

dearness allowance(148)

আরও পড়ুন: বছরে মিলবে ৩০০০০! ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার

উল্লেখ্য, আগামী ৩১ মার্চের ডিএর প্রথম কিস্তি মেটানোর কথা বলা হয়েছিল। বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলেছিল চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে, ৩১ মার্চের মধ্যে। তবে এত বড় সংখ্যক সরকারি কর্মচারী, পেনশনভোগীর সমস্ত পাওনাগন্ডা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া আদালতের ঠিক করে দেওয়া ডেডলাইনের মধ্যে আদৌ সম্ভব কি না সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।