চিনির পর এবার পেঁয়াজ, দিল্লি থেকে কলকাতা সর্বত্র বেড়েছে দাম! পকেটে টান আমজনতার

Published on:

Published on:

Find out more about the recent onion price hike.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি চিনির দাম বৃদ্ধিতে যথেষ্ট প্রভাবিত হয়েছিল আমজনতা। সেই দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও এবার পেঁয়াজের ক্রমবর্ধমান দামে (Onion Price Hike) ফের মাথায় হাত সাধারণ মানুষের। এদিকে, দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যেই সরকার (Government) পদক্ষেপ গ্রহণ করলেও তার তাৎক্ষণিক প্রভাব এখনও পরিলক্ষিত হয়নি। সরকারি এজেন্সিগুলি মোবাইল ভ্যান ও আউটলেটের মাধ্যমে প্রতি কেজি ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করলেও খুচরো বাজারে (Retail Market) দাম বেশিই থাকছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম (Onion Price Hike):

পেঁয়াজ কত দামে বিক্রি হচ্ছে: জানিয়ে রাখি যে, উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের মহানগরগুলিতে পেঁয়াজের দামে হেরফের পরিলক্ষিত হয়েছে। রাজধানী দিল্লিতে পেঁয়াজ প্রতি কেজি ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে মুম্বাইতে এর দাম প্রতি কেজি ৫৮ টাকা। কলকাতা এবং চেন্নাইতে সর্বোচ্চ দাম উঠেছে প্রতি কেজি ৬০ টাকায়। গত ২২ সেপ্টেম্বর, সারাদেশে পেঁয়াজের গড় খুচরো মূল্য ছিল প্রতি কেজি ৫৪.২০ টাকা। এদিকে, সাম্প্রতিক সময়ে পেঁয়াজের সর্বোচ্চ দাম ছিল প্রতি কেজি ১০০ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল প্রতি কেজি ২৯ টাকা। এদিকে, বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলির তথ্য অনুযায়ী, খুচরো বাজারে পেঁয়াজের দাম মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি ছিল।

Find out more about the recent onion price hike.

উল্লেখ্য যে, সংবাদ সংস্থা PTI-এর একটি রিপোর্ট অনুসারে, দিল্লিতে পেঁয়াজের খুচরো মূল্য সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। বিভিন্ন অঞ্চল, গুণমান এবং পেঁয়াজের ক্যাটাগরির ওপর নির্ভর করে, দাম প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। এছাড়াও, উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, দিল্লিতে পেঁয়াজের দাম প্রতি কেজি ৫৩ টাকা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: এয়ারপোর্টের পর এবার এয়ারলাইনের ব্যবসা শুরু করতে চান আদানি! একটা নিয়মেই বাড়ছে জটিলতা

সরকারি পদক্ষেপ সত্ত্বেও দাম বেশি রয়েছে: জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এবং গ্রাহকদের স্বস্তি দিতে একাধিক উদ্যোগ নিচ্ছে। সরকারের এই প্রচেষ্টা সত্ত্বেও পেঁয়াজের খুচরো দামে উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়নি।

আরও পড়ুন: T20I-তে ২০০ তম জয়! বিশ্বের প্রথম দল হিসাবে দুর্ধর্ষ নজির টিম ইন্ডিয়ার

এদিকে, সরকারি এজেন্সিগুলি বাফার স্টকের পেঁয়াজ প্রতি কেজি ৩৫ টাকা ভর্তুকি মূল্যে বিক্রি করে বাজারে সরবরাহ বাড়িয়েছে। তবে, দিল্লি সহ দেশের প্রধান শহরগুলিতে খুচরা পেঁয়াজের দামে তেমন কোনও হ্রাস ঘটেনি।