Durga Puja 2026 Live Updates

পুজোর আড্ডা জমজমাট, অতিথিদের পাতে দিন মুচমুচে মাছের চপ, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিকেল হলেই মুখরোচক কিছু খাওয়ার ক্রেভিংস বাড়ে। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চপ, কাটলেট এই সব পদের (Recipe) জন্য মূলত ভেটকি মাছই ব্যবহার করা হয়। তবে চাইলে পোনা মাছ দিয়েও বানাতে পারেন ভাজাভুজি। তাতেও স্বাদ হবে চমৎকার।।

মাছের চপের সহজ রেসিপি (Recipe)

রোজ রোজ ইলিশ ভেটকি না হলেও কাটাপোনা বাঙালি হেঁশেলের নিত্য অতিথি। একঘেয়ে ঝোল ঝাল খেয়ে বিরক্ত হয়ে গেলে বাড়িতেই বানিয়ে ফেলুন মাছের চপ। তাও আবার পোনা মাছের। রইল রেসিপি-

Fish chop recipe for Durga Puja

মাছের চপের উপকরণ:

কাতলা বা রুই মাছের পেটির পিস

আলু সেদ্ধ করা

পেঁয়াজ কুচি

আদা রসুন বাটা

কাঁচা লঙ্কা বাটা

জিরে গুঁড়ো

বেসন

বিস্কুটের গুঁড়ো

আরও পড়ুন : পুজোয় ভিড় সামলাতে তৎপর পুলিশ, একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, তালিকায় কী কী?

মাছের চপের প্রণালী: মাছের টুকরোগুলি প্রথমে হালকা ভেজে নিন। এবার মাছের কাঁটা বেছে সেদ্ধ করে রাখা আলু দিয়ে মেখে নিন। এবার কড়াইতে তেল গরম করে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে দিয়ে দিন আলু মাছের মিশ্রণ (Recipe)। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন।

আরও পড়ুন : বইমেলায় স্টল দেবেন? বুকিং হবে এবার মোবাইলেই, বড় উদ্যোগ কর্তৃপক্ষের

মিশ্রণটি ঠাণ্ডা হলে হাত দিয়ে চপের আকারে গড়ে নিন। এবার একটি পাত্রে বেসন গুলে তার মধ্যে চপ ডুবিয়ে দিন। বেসনের গোলায় কোটিং করে বিস্কুটের গুঁড়োতে ওলটপালট করে মাখিয়ে নিন চপ। এবার কড়াইতে ডুবো তেলে একে একে সোনালি করে ভেজে তুলুন চপগুলি। পরিবেশন করুন কাসুন্দি আর স্যালাডের সঙ্গে।