বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের ময়দানে ফের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, যে খেলোয়াড়ের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে তিনি ইতিমধ্যেই IPL- এ KKR (Kolkata Knight Riders)-এর হয়ে একাধিক ম্যাচ খেলেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জভন সিয়ার্লসকে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তদন্তে দেখা গেছে যে, তিনি বিম১০ লিগের (Bim10) অ্যান্টি কোরাপশন কোড লঙ্ঘন করেছেন। মূলত, জভন সিয়ার্লস বার্বাডোসে সম্পন্ন হওয়া ২০২৩-২৪ বিম১০ লিগে অংশগ্রহণ করেছিলেন। সেখানেই তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সামনে আনা হয়েছে। এই ঘটনায় তাঁর দলের ২ আধিকারিকও যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, তাঁদের দোষী সাব্যস্ত করার মাধ্যমে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে।
KKR (Kolkata Knight Riders)-এর হয়ে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ফাস্ট বোলার:
ইতিমধ্যেই ICC-র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেভন সিয়ার্লস এবং তাঁর দলের আধিকারিক চিত্তরঞ্জন রাঠোড় এবং ট্রেভন গ্রিফিথকে অ্যান্টি কোরাপশন কোডের একাধিক লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। জেভন সার্লসকে ম্যাচ ফিক্সিংয়ের ৪ টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। জানিয়ে রাখি যে, এর আগে ক্যারিবিয়ান খেলোয়াড় অ্যারন জোন্সকেও ম্যাচ ফিক্সিংয়ের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।
Javon Searles, team owner Chitranjan Rathod, and official Trevon Griffith all charged with match-fixing in the Bim10 League.
Three people. Same tournament. Same charges.
Either this was systematic corruption — or the most unlikely coincidence in cricket. pic.twitter.com/L5ExjSMSuc
— Gully Point (@gullypoint_) March 12, 2026
রয়েছে আরও অভিযোগ: উল্লেখ্য যে, সিয়ার্লসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে প্রাপ্ত তথ্য তাঁর বোর্ডকে জানাননি। তিনি সম্ভাব্য দুর্নীতির মামলায় অ্যান্টি কোরাপশন ইউনিটের তদন্তে বাধা সৃষ্টি করেছিলেন এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন।
আরও পড়ুন: T20 বিশ্বকাপ জেতার পর নতুন বিতর্কে জড়ালেন হার্দিক পাণ্ডিয়া! থানায় দায়ের হল অভিযোগ
এমতাবস্থায়, সিয়ার্লসকে তাঁর জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং যতদিন না তিনি জবাব দেবেন ততদিন তিনি ব্যান থাকবেন। শুধু তাই নয়, যদি তিনি সাড়া না দেন সে ক্ষেত্রে হয়তো আর কখনোই ক্রিকেট মাঠে তিনি নামতে পারবেন না।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট! অষ্টম বেতন কমিশনে এই স্কিমে হবে পরিবর্তন?
জেভন সার্লস IPL-এ খেলেছেন: জানিয়ে রাখি যে, ৩৯ বছর বয়সী জেভন সিয়ার্লস বার্বাডোসের বাসিন্দা। এই ডানহাতি ফাস্ট বোলার ৯ টি প্রথম-শ্রেণির ম্যাচে ২৬ টি উইকেট নিয়েছেন। এছাড়াও, তিনি ১৭ টি লিস্ট এ ম্যাচে ২১ টি উইকেট নিয়েছেন। এদিকে, T20-তে জেভন সিয়ার্লস ৩১ টি ম্যাচে ২৯ টি উইকেট নিয়েছেন। ২০১৮ সালে, তিনি IPL-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৩ টি ম্যাচ খেলেছিলেন এবং ২টি উইকেট নেন।












