Durga Puja 2026 Live Updates

দলীয় কর্মীকে পদ পাইয়ে দেওয়ার নামে টাকা ‘আদায়’! গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

Published on:

Published on:

Former TMC MLA Ajit Maity arrested
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দলীয় কর্মীকে দলের পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক অজিত মাইতি (Ajit Maity)। শুক্রবার ভোরবেলা খড়গপুর লোকাল থানা এলাকার মাদপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অজিতের অভিযোগ, রাজনৈতিক কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি গ্রেফতার | (Ajit Maity)

এদিন মাদপুরের বাড়ি থেকে পিংলার প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ। এরপর তাঁকে ডেবরা থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজই তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করানো হবে।

আরও পড়ুনঃ বনেদি থেকে বারোয়ারি, এবার লঞ্চে চেপেই হবে পুজো পরিক্রমা! ভাড়া কত জানুন

আজ অজিতকে ডেবরা থানায় নিয়ে যাওয়ার আগে তিনি বলেন, রাজনৈতিক কারণে এই গ্রেফতারি হয়েছে। যদিও পুলিশ, প্রশাসনের উপর তাঁর আস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন বিধায়ক।

এদিকে পুলিশ সূত্রে খবর, আর্থিক প্রতারণার এক মামলায় অজিতকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের এক কর্মীকে দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন তিনি। ওই কর্মীর অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। জেলা পুলিশের তরফে এখনও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশ সুপারও এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাননি।

Ajit Maity

একুশের বিধানসভা ভোটে পিংলায় জোড়াফুল ফুটিয়েছিলেন অজিত মাইতি। এবারের নির্বাচনেও তাঁকে ওই একই কেন্দ্রে দাঁড় করানো হয়েছিল। তবে এবার বিজেপি প্রার্থীর কাছে তিনি পরাজিত হন।

ভোটে হেরে বিধায়ক পদ হারালেও বর্তমানে মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতির দায়িত্ব রয়েছেন অজিত। এবার দলীয় কর্মীকে দলের পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ।