দোলে ফ্রি-তে LPG গ্যাস সিলিন্ডার দেবে রাজ্য সরকার, কীভাবে মিলবে সুবিধা?

Published on:

Published on:

Free LPG Cylinder
Follow

বাংলা হান্ট ডেস্কঃ হোলির উৎসবে বিশেষ উপহার। বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার (Free LPG Cylinder) পাবেন রাজ্যবাসী। হ্যাঁ, একেবারে ঠিকই শুনেছেন। সরকারের (State Government) প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২ মার্চ একাধিক বড় ঘোষণা হতে চলেছে। যার মধ্যে অন্যতম হল, হোলিতে মিলবে বিনামূল্যে LPG গ্যাস সিলিন্ডার। হোলি ও দীপাবলিতে প্রতিটি পরিবারকে একটি করে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার একটি পরিকল্পনা নিয়েছে সরকার।

ফ্রি-তে LPG Cylinder দেবে সরকার

শোনা যাচ্ছে, শুধু গ্যাস সিলিন্ডারই নয়, মহিলাদের আর্থিক সহায়তা, ফ্রি-তে ভ্রমণ, অভিযোগের দ্রুত সমাধানের মতো একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে আগামী ২ তারিখ। ঘটনাস্থল দিল্লি। রাজধানীতে দিল্লি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে হতে চলেছে বিরাট অনুষ্ঠান। সশরীরে উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

জানা যাচ্ছে, হোলি ও দীপাবলি উপলক্ষে দিল্লি সরকার একটি করে এলপিজি সিলিন্ডার দেবে। এই সিলিন্ডারের টাকা সরাসরি বেনেফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হবে। অবশ্যই আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে অ্যাকাউন্টে।

এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ঘোষণা, লাডলি যোজনার আওতায় প্রায় ১.৮৬ লক্ষ অ্যাকাউন্টের গ্রাহক এখনও টাকা পাননি বলে সরকারের কাছে তথ্য রয়েছে। গত এক বছরে ৩০ হাজার সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে। সকল গ্রাহকের জন্য ৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর আশ্বাস, লাডলি যোজনার আওতায় আরও ৪১ হাজার মহিলাকে চিহ্নিত করা হয়েছে। ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে এদের জন্য। মূলত সরাসরি দরিদ্র পরিবারগুলোকি যাতে সাহায্য করা যায় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দুর্ভোগ এড়াতে জেনে নিন ছুটির তালিকা

যে সকল পরিবারগুলির রেশন কার্ড রয়েছে ও যারা গণবন্টন ব্যবস্থার অধীনে দরিদ্র শ্রেণিতে পড়ে, তারা এই সুবিধার আওতায় আসবেন। বর্তমানে দিল্লিতে রেশনকার্ড ধারকের সংখ্যা প্রায় ১৭.১৮ লক্ষ। প্রাথমিকভাবে এই ব্যক্তিদের এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।