গ্যাসের দাম বাড়ল, এবার নজর পেট্রোল-ডিজেলে!কলকাতায় আজ কত রেট

Published on:

Published on:

Fuel Price rising gas prices spark concern will oil prices hike too
Follow

বাংলা হান্ট ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগামছাড়া হলেও (Fuel Price)। এখনো দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে পরিবর্তন আনেনি কেন্দ্রীয় সরকার। তবে মে মাসে প্রথম দিন বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও এখনো সেই ভাবে পেট্রোল বার ডিজেলের দাম নিয়ে কোন পরিবর্তনের কথা বলা হয়নি। শুধু তাই নয় একই সঙ্গে স্বস্তি পেয়েছে বিমান পরিবহন শিল্প। তাছাড়াও দেশীয় বিমান সংস্থার জন্য ATF দামে আপাতত পরিবর্তন রাখা হয়েছে।

গ্যাসের দাম বাড়ায় উদ্বেগ, তেলের দাম কি বাড়বে? (Fuel Price)

সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ কিছুটা হলেও সত্যি পেয়েছে। তবে বড় চাপের মুখে পড়েছে দেশে তেল বিপণন সংস্থা গুলি। কারণ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১২০ ডলারের বেশি হওয়ায় বিপুল লোকসানের মুখে পড়েছে এই সংস্থা গুলো (Fuel Price)।

Fuel Price rising gas prices spark concern will oil prices hike too

আরও পড়ুন: লাখ টাকা ছুঁয়েছে হলুদ ধাতুর দর! বৈশাখের শুরুতে জানুন সোনার গহনার লেটেস্ট রেট

সূত্রের খবর, বর্তমানে প্রায় ১৬ হাজার কোটি টাকার ক্ষতি বহন করতে হচ্ছে OMC-গুলিকে। কারণ, বেশি দামে অপরিশোধিত তেল কিনতে হলেও দেশে পুরনো দামে জ্বালানি বিক্রি করতে হচ্ছে। যার মধ্যে দেশের প্রধান তেল সংস্থাগুলির মধ্যে রয়েছে যেখানে Indian Oil Corporation, Bharat Petroleum এবং Hindustan Petroleum।

এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, রাজ্যগুলোতে ভোট পর্ব শেষ হওয়ার পর থেকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর জন্য চাপ বাড়াচ্ছিল তেল সংস্থাগুলি। তবে মূল্যবৃদ্ধি করলে দেশের মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা কেন্দ্রের।

তবে একনজরে দেখে নিন দেশের বিভিন্ন জায়গায় আজ পেট্রোল ও ডিজেলের দাম কত রয়েছে:

শহর                পেট্রোল (প্রতি লিটার)                ডিজেল (প্রতি লিটার)

দিল্লি                 ₹94.77                                        ₹87.67
মুম্বই                 ₹103.50                                    ₹90.03
কলকাতা          ₹105.41                                     ₹92.02
চেন্নাই               ₹100.80                                     ₹92.39
বেঙ্গালুরু           ₹102.96                                  ₹90.99 (Fuel Price)।