বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে চরম সংকটে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর মিলিয়ে টানা ৫ ম্যাচে জয়ের দেখা পাননি শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কার্যত অসহায় আত্মসমর্পণ করছে গোটা দল। ২০২ রানের টার্গেট তারা করতে নেমে ৭৬ রানে অলআউট হয়ে গিয়েছে মেন ইন ব্লুজ। বড় কোনও অঘটন না ঘটলে ভারতীয় দলকে নিয়ে ভবিষ্যতে অনেক বড় সিদ্ধান্ত একইসাথে নিতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
তবে টানা ম্যাচ হেরেও দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন গৌতম গম্ভীর। মাত্র ৪-৫ টি ম্যাচের পারফরম্যান্স দিয়ে তিনি বিশ্বজয়ী কোনও দলের গুরুত্ব মাপতে রাজি নন, এমনটা স্পষ্ট করে দিয়েছেন ভারতের কোচ। সাংবাদিক সম্মেলনে তিনি দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের নেওয়া সব সিদ্ধান্তকে জোড় গলায় আড়াল করেছেন সমালোচনার হাত থেকে।

সমালোচকদের প্রশ্নের জবাবে গম্ভীর সাফ জবাব দিয়ে জানিয়েছেন, “কখনও কখনও বেশি ঝুঁকি নিয়ে বড় টার্গেট তাড়া করে খেলতে গিয়ে এমনটা ঘটতে পারে। যেমন আমাদের খুব কম রানেই পুরো দলের অল-আউট হয়ে যাওয়া। কিন্তু আমরা আমাদের রণনীতির পরিবর্তন করছি না। অতীতে এই পদ্ধতিতে খেলেই আমরা সফল হয়েছি এবং আমরা ভবিষ্যতেও একইভাবে খেলে যাওয়ার চেষ্টা করবো।”
আরও পড়ুন: পিছিয়ে পড়লেন বিরাট কোহলি! গম্ভীরের পছন্দের ক্রিকেটারের কাছে খোয়াতে হলো বড় রেকর্ডের মালিকানা
কিন্তু অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই গম্ভীরের এই আগ্রাসী নীতির সঙ্গে একমত পোষন করছেন না। তাদের মতে ভারতের পিচে এমন ক্রিকেট খেলে সাফল্য পাওয়া হয়তো সম্ভব ছিল। কিন্তু বিদেশের মাটিতে একই রণনীতি অবলম্বন করতে গেলে পরিণাম কি হতে পারে তা সকলেই দেখছেন। এমন অবস্থায় ঠান্ডা মাথায় অহেতুক ঝুঁকি বর্জন করে ক্রিকেট খেলা উচিত বলে অনেকেই মনে করছেন।
আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার
ভারতীয় দল আপাতত টানা ৫ টি ম্যাচে জয়ের মুখ দেখেনি। ইংল্যান্ড সফরের পরে জিম্বাবোয়ে সফরে উড়ে যাবে ভারত। তারপর রয়েছেন এশিয়ান গেমসের চ্যালেঞ্জ। তার আগে দ্রুত সমাধান খুঁজে না বার করলে হয়তো আরও অনেক লজ্জা অপেক্ষা করবে গৌতম গম্ভীরদের জন্য।













