শেষ ৩ ম্যাচে ২ শতরান! তারপরেও এই তারকাকে ইংল্যান্ড সফরের ভারতীয় দলে জায়গা দিলেন না গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে আগামী ওডিআই বিশ্বকাপই (2027 ODI World Cup) পাখির চোখ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলের (Indian Cricket Team)। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী ইংল্যান্ড সফরের দল বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু সেই দল নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ক্রীড়া বিশেষজ্ঞদের মনে। তার মধ্যে প্রধান বিষয়টি হলো যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) মতো তারকার দলে না থাকা।

এই মুহূর্তে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকাদের উপস্থিতির কারণে ভারতীয় দলে নিয়মিত হয়ে উঠতে পারছেন না যশস্বী। কিন্তু সুযোগ পেলেই ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন বারবার। ওডিআই ফরম্যাটে মাত্র ৬ ম্যাচ খেলে করে ফেলেছেন জোড়া শতরান।

আরও পড়ুন: ভারতীয় দলের হয়ে পুরোনো রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল! বিশ্বকাপের দলে রাখবে BCCI? উঠছে প্রশ্ন

কিন্তু তারপরেও ইংল্যান্ড সফরের ভারতীয় দলে সুযোগ পেলেন না তিনি। গতবছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও সদ্যসমাপ্ত সিরিজে আফগানিস্থানের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেয়েই শতরান হাঁকিয়েছিলেন যশস্বী। কিন্তু রোহিত-বিরাট থেকে শুরু করে অধিনায়ক শুভমান গিল বা ঈশান কিষাণ, প্রত্যেকেই অসাধারণ ছন্দে রয়েছেন। তাই তাকে আপাতত দলে সুযোগ দেওয়া যাচ্ছে না। নিয়মিত খেলতে থাকা কোনও তারকা চোট পেলে তবেই ভারতীয় ওডিআই দলের দরজা খুলতে পারে রাজস্থান রয়‍্যালসের তারকা ওপেনারের জন্য।

আরও পড়ুন: মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস! রোহিত শর্মার ODI রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভমান গিল! এবার সামনে কারা?

ভারতের টেস্ট দলে নিজেকে নিয়মিত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন যশস্বী। তার আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ইংল্যান্ডে সিরিজ ড্র করেছে ভারত। তবে সীমিত ওভারের ক্রিকেটে তার অপেক্ষা দীর্ঘায়িত হয়ে চলেছে। অনেকেই মনে করছেন যতদিন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নিচ্ছেন, ততদিন যশস্বীর জন্য পাকাপাকিভাবে ভারতীয় দলের দরজা খুলবে না।

একনজরে দেখে নিন আসন্ন ইংল্যান্ড সফরের ভারতীয় ওডিআই দল:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), লোকেশ রাহুল (উইকেটরক্ষক) ঈশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, গুরনূর ব্রার