এই ২টি কারণে কোহলিকে রেখে দিলেও রোহিতকে ভারতীয় দল থেকে বাদ দিচ্ছেন গম্ভীর! হতাশ ভক্তরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে (Indian Cricket Team) হয়তো আগামী ১৯শে জুলাই শেষবারের মতো মাঠে দেখা যাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিশ্বকাপের (2027 ODI World Cup) পরিকল্পনায় তিনি নেই বলে শোনা গিয়েছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)হিটম্যানকে সেই কথা জানিয়েও দিয়েছেন। ইংল্যান্ড বনাম ভারত (England vs India) সিরিজের শেষ ম্যাচে ক্রিকেটের মক্কা লর্ডসে ব্যাটিং করতে নেমে হয়তো শেষবারের মতো নীল জার্সি গায়ে চাপাবেন ভারতকে দুটি আইসিসি ট্রফি জেতানো প্রাক্তন ক্যাপ্টেন।

তবে এমন অপ্রত্যাশিত ভাবে রোহিত শর্মাকে ছেঁটে ফেলায় ক্রিকেট ভক্তদের কড়া সমালোচনার শিকার হচ্ছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর এবং ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর অস্ট্রেলিয়া সফরে সিডনিতে দুর্দান্ত সেঞ্চুরি করে বিদেশের মাটিতে এই বয়সেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন রোহিত। বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভালো ছন্দে ছিলেন হিটম্যান। নিজের ফিটনেসের ক্ষেত্রেও অনেক উন্নতি করেছিলেন ওডিআই ফরম্যাটে তিনটি দ্বিশতরানের মালিক। তারপরেও কেন বাদ পড়তে হবে তাকে? এমন প্রশ্ন তুলেছিলেন ভক্তরা।

আরও পড়ুন: হার্দিক পান্ডিয়ার রেকর্ড ছুঁলেন অভিষেক শর্মা! হেরেও কিছুটা স্বস্তিতে ভারতীয় দল

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন মূলত দুটি কারণে রোহিত শর্মা, গৌতম গম্ভীরের চোখে আর ভারতীয় দলে খেলার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন না। প্রতিবেদনের পরবর্তী অংশে এই দুটি কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো…..

◆ প্রথমত চলতি বছরে নিজের সেরা ছন্দের ধারে কাছেও নেই রোহিত শর্মা। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে শোচনীয় ভাবে ব্যর্থ। আফগানিস্থানের বিরুদ্ধে হোম সিরিজের গুরুত্বহীন ম্যাচে একটি হাফসেঞ্চুরি বাদ দিলে রশিদ খানদের বিরুদ্ধেও তিনি ছিলেন নড়বড়ে। চলতি ইংল্যান্ড সফরেও দুটি ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে তিনি বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন। যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড-দের মতো কম বয়সী যোগ্য ক্রিকেটারদের বদলে টানা ব্যর্থতার শিকার হওয়া রোহিতকে নিয়মিত খেলিয়ে যাওয়া তাই যুক্তিযুক্ত হিসেবে বিবেচনা করছেন না গম্ভীর।

◆ দ্বিতীয়ত, গত ওডিআই বিশ্বকাপে ভারতের ব্যাটিং-বান্ধব উইকেটে রোহিতের ভয়ডরহীন আগ্রাসী ব্যাটিং হয়ে উঠেছিল ভারতের ট্রাম্প কার্ড। ম্যাচের শুরু থেকে ধুম-ধাড়াক্কা ব্যাটিং করে প্রতিপক্ষকে আরম্ভেই ব্যাকফুটে ঠেলে দিচ্ছিলেন হিটম্যান। কিন্তু আসন্ন বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪১। তাছাড়া দক্ষিণ আফ্রিকার অতিরিক্ত বাউন্সযুক্ত উইকেটে ব্যাটিং করতে নেমে সেই একই আগ্রাসন দেখানো রোহিতের পক্ষে সম্ভব হবে না বলেই দলে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। ফলে বিশ্বকাপের মতো মঞ্চে সেই ঝুঁকি নিতে রাজি নন গম্ভীর।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য ফর্মে শুভমান গিল, কোহলি বা শচীনের ঝুলিতেও নেই এমন রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক!

নিজের ক্রিকেটজীবনে প্রায় সব ট্রফিই জিতেছেন রোহিত শর্মা। অধরা রয়ে গিয়েছে শুধুমাত্র ওডিআই বিশ্বকাপের খেতাব। ২০২৩ সালে ঘরের মাটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুললেও সেই একটিমাত্র খেতাব শেষপর্যন্ত ছুঁতে পারেননি হিটম্যান। লর্ডসেই যদি নিজের আন্তৰ্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলেন রোহিত, তবে ওই একটি আফসোস নিয়েই ক্রিকেটকে বিদায় জানাতে হবে তাকে।