ক্রমাগত কমছে সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price fell in early november know todays rate

বাংলা হান্ট ডেস্ক: সুখবর মধ্যবিত্তদের জন্য। ক্রমাগত কমছে হলুদ ধাতুর দর (Gold Price)। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ী থেকে মধ্যবিত্ত মানুষজনেরা। এবার এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দেখে নিন আজ অর্থাৎ শনিবার বাজারে হলুদ ধাতুর দর কত।

সোনার দামে ফের পরিবর্তন, কলকাতায় আজ কত রেট? (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে (Gold Price)।

Gold Price another change know todays rate

আরও পড়ুন: আর লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই! বাড়িতে বসেই রেশন-আধার লিঙ্ক

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৫৩৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৫৩৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৪০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৪০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪১৭০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪১৭০০ টাকা।

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৯৬৬০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৯৬৬০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৯৬৫০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৯৬৫০০ টাকা।

বর্তমানে সোনার পাশাপাশি কমেছে রুপোর দাম। এর ফলে,স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম (Gold Price) বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই।