বাংলা হান্ট ডেস্ক: ভাইফোঁটার দিনে সুখবর মধ্যবিত্তদের জন্য। কারণ এই উৎসবের মরশুম ফের একবার কমল সোনার দাম (Gold Price)। যার ফলে যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। আপনিও যদি ভাইফোঁটার দিন গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
মধ্যবিত্তের স্বস্তি! ভাইফোঁটায় সস্তা হল হলুদ ধাতু (Gold Price)
উপহার হিসেবে সোনার সবসময় মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। একদিকে সোনার দাম কমলে যেমন স্বস্তির নিঃশেষ ফেলেন আমজনতা। অপরদিকে এই হলুদ ধাতুর দর বৃদ্ধি পেলে যথারীতি পকেটে চাপ পড়ে সাধারণ জনগণের। তবে এখন কিছুটা কমেছে সোনার দাম। জানুন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৬৮০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৬৮০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৯০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৯০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৩২০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৩২০০ টাকা।

আরও পড়ুন: অসমে দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরং এক্সপ্রেস, যাত্রীদের জন্য খোলা হল হেল্পলাইন নম্বর
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৮৭৩৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৮৭৩৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৮৭২৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৮৭২৫০ টাকা।
স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম (Gold Price) বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই।












