বৃহস্পতিতে সস্তা হয়ে গেল সোনা-রুপো! কত হল নতুন রেট? এক নজরে দেখে নিন

Published on:

Published on:

Gold Price
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন বাড়ার পর বৃহস্পতিবার কমল সোনার দর। ফের নিম্নমুখী সোনা। (Gold Price)। হলুদ ধাতুর দাম দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।

আজ বৃহস্পতিতে স্বস্তি দিয়েছে হলুদ ধাতু। ২০ অগাস্ট সোনার দাম নিম্নমুখী। কলকাতায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম?

এক নজরে সোনার রেটচার্ট (Gold Price)

আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৬৭০ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে মাত্র দাম ৫৫ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৬৭০০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৫৫০ টাকা। একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে।

এদিন এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫৪৩৫ টাকা। একদিনে কলকাতায় ২৪ ক্যারাটের প্রতি গ্রামে দামও কমেছে ৬০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫৪৩৫০০ টাকা। মাত্র ৬০০ টাকা কমেছে দাম।

gold price(51)

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

আরও পড়ুন: রোজভ্যালি নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের! আমানতকারীদের টাকা ফেরাতে হাই কোর্টে রাজ্যের প্রস্তাব

রুপোর দাম

সোনার দাম নিম্নমুখী, পাশাপাশি রুপোলি ধাতুর দর কমেছে এদিন। বৃহস্পতিবার ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২২৯৮০ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২২৯৮০০ টাকা। এদিন এক গ্রামে দাম ৫৩৫ ও এক কেজিতে দাম ৫৩৫০ টাকা কমেছে।