ফের কমল সোনার দাম! বিয়ের মরশুমে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত জানুন?

Published on:

Published on:

Gold Price drop right at the start of baishakh check today's rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের মরশুমে সোনার দাম (Gold Price) ক্রমাগত উঠছে আর নামছে। তবে গতকাল ফের কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। কিন্তু সোনার দাম কি আরও বাড়বে আগামী কয়েক দিনে? এই নিয়ে খুব স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন সাধারণ মানুষজন। কারণ সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। তাই এদিনও হয়তো চিন্তা কিছুটা কমবে। কারণ সপ্তাহের দ্বিতীয় দিনে সোনার দামে এসেছে সুখবর। জেনে নিন আজকের লেটেস্ট রেট।

বৈশাখের শুরুতেই কমল সোনার দাম, জানুন আজকের রেট (Gold Price)

বিয়ের জন্য হোক কিংবা উপহার দিতে, সোনা কম-বেশি কিনতেই হয়। এই আবহেই সুখবর দিয়ে এদিন দাম কমেছে হলুদ ধাতুর। তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে এদিন উপযুক্ত। এদিকে বর্তমান সময়ে সোনার পাশাপাশি রুপোর দামও পাল্লা দিয়ে বাড়ছে। জেনে নিন আজকের রেট (Gold Price)।

Gold Price drop right at the start of baishakh check today's rates

আরও পড়ুন: আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড, সল্টলেকে রোগী সরানোর তৎপরতা—মোতায়েন দমকল

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৫৬০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫৬০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩১৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩১৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫২৪০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫২৪০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৫২২৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫২২৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৫২১৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৫২১৫০ টাকা।

তবে চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই। কিন্তু এই সময় যারা গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের চিন্তার কোন কারণ নেই।