বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমে সুখবর মধ্যবিত্তের জন্য। কারণ অক্টোবরের প্রথম সপ্তাহ শেষে কমল সোনার দাম (Gold Price)। সোনার দাম কমায় যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। পাশাপাশি যারা এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করছেন তারাও আজ দেখে নিন কলকাতায় সোনার দাম কত রয়েছে।
পুজোর মরশুমে কমল সোনার দাম রইল আজকের রেট (Gold Price)
সোনা শুধুমাত্র গহনা হিসাবে যে ব্যবহৃত হয় তা নয়। সঞ্চয়ের মাধ্যম হিসেবেও অনেকে সোনা কিনে থাকেন। তবে সোনার দাম কমলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আর অক্টোবরের প্রথম সপ্তাহে বেশ কিছুটা কমল হলুদ ধাতুর দর। তাই এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১৪৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১৪৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮৮০টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮৮০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৮০৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৮০৫০ টাকা।

আরও পড়ুন: মহালয়ার আগেই ২ দিন ব্যাঙ্ক বন্ধ, কলকাতার ছুটির তালিকা জানুন
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২২৪৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২২৪৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২২৩৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২২৩৫০ টাকা।
এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।













