সোনা কিনতে চাইলে আজই সুযোগ! রবিবার সকালে দামে বড় পতন, কলকাতার রেট কত?

Published on:

Published on:

Gold Price fell again over the weekend
Follow

বাংলা হান্ট ডেস্ক: আরও একবার সোনার দামে মিলল স্বস্তি। সোনার দাম গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

সপ্তাহান্তে ফের কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে (Gold Price)।

 

Gold Price fell again over the weekendআরও পড়ুন: যাতায়াত হবে আরও সহজ, শিয়ালদা লাইনে বাড়ছে ট্রেন পরিষেবার পরিধি

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৯২৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৯২৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৬৫০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৬৫০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৫৮০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৫৮০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৫৬৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৫৬৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৫৫৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৫৫৫০ টাকা।

এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।