হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা। সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। যদিও এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে মাঝখানে সোনার দাম বেড়ে গিয়েছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। তবে সপ্তাহের শুরুতেই এক ধাক্কায় কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর।
জুনের শেষ সপ্তাহে কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য মাস শেষে মিলতে পারে সুখবর! পেট্রোল-ডিজেলের দাম কমার ইঙ্গিত?
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৭৯৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৭৯৫০টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৫১৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৫১৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৪৪০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৪৪০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২৮৩০টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২৮৩০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২৮২০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২৮২০০ টাকা।
সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।













