বাংলা হান্ট ডেস্ক: মার্চের আরও একবার সোনার দামে মিলল স্বস্তি। যদিও সোনার দাম ক্রমাগত ওঠানামা করছে। আর বিয়ের মরশুমে সোনার দাম ওঠা নামা করায় অসুবিধা মুখে পড়তে হচ্ছে মধ্যবিত্তদের। তবে এই বিয়ের মরশুমে সোনার দাম ফের কিছুটা কমেছে (Gold Price)। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস।
সপ্তাহ শেষে বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price) বেড়ে গেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের, তেমনি দাম কমলে খুশিতে ভরে ওঠে মন। শনিবার কলকাতায়, সামান্য দাম কমেছে সোনার। জানুন আজকের লেটেস্ট রেট।

আরও পড়ুন: বালুরঘাট-হলদিবাড়ি সংযোগ আরও মজবুত, রুট সম্প্রসারণ দুই গুরুত্বপূর্ণ ট্রেনের—জেনে নিন সময় ও স্টপেজ
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫২৪০ টাকা (-৮০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫২৪০০টাকা (-৮০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০৩৫ টাকা (-৮০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০৩৫০ টাকা (-৮০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৯৫৫ টাকা (-৮০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৯৫৫০ টাকা (-৮০০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৫৯০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৫৯০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৫৮০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৫৮০০ টাকা।
তবে সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা (Gold Price)।












