বাংলা হান্ট ডেস্কঃ ছুটির দিনে ফের বাড়ল সোনার দাম। সপ্তাহান্তে ফের হলুদ ধাতুর দর উর্দ্ধমুখী। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। মাঝে একটু কমছিল সোনার দাম। রবিতে ফের উর্দ্ধমুখী হলুদ ধাতু। আজ ১২ জুলাই, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক নজরে দেখে নিন রেটচার্ট।
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
রবিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৩৭৬৫ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ৬৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৭৬৫০ টাকা। এক্ষেত্রে দাম ৬৫০ টাকা বেড়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৩৭৬৫০০ টাকা।
২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনারও দাম বেড়েছে। এদিন হয়েছে ১৪৪৮৫ টাকা। গতকালের তুলনায় দাম ৭০ টাকা বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৭০০ টাকা বেড়ে হয়েছে ১৪৪৮৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম ১৪৪৮৫০০ টাকায় দাঁড়িয়েছে।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি কবে? বড় আপডেট দিলেন সরকারি কর্মীদের নেতা
রুপোর দাম
রুপোও উর্দ্ধমুখী এদিন। রবিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ৮০ টাকা বেড়ে হয়েছে ২২৩২৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২২৩২৫০ টাকা। রাতারাতি এক কেজি রুপোর দাম বেড়েছে ৮০০ টাকা।













